সুস্বাদু দুধ গোকুল পিঠা
দুধ গোকুল পিঠা বানানোর উপকরণ
- ১/২ লিটার দুধ
- ১ কাপ নারকেল কোরা
- ৫০০ গ্রাম পাটালি গুড়
- ১/২ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
- ২ টেবিল চামচ ময়দা
- ২ টেবিল চামচ চালের গুঁড়ো
- ১ চিমটে নুন
সুস্বাদু দুধ গোকুল পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে দুধের মধ্যে অর্ধেক পাটালি গুড় দিয়ে একসঙ্গে গ্যাসে বসাতে হবে। দুধ ফুটতে থাকবে তার সঙ্গে গুড় গলতে থাকবে।
- (২) নারকেল ও বাকি অর্ধেক গুড় একসাথে মিশিয়ে গ্যাসে বসিয়ে পাক দিয়ে নিতে হবে। যখন নারকেল ও গুড় একসাথে মিশে একটি মন্ড-এর আকার ধারণ করবে তখন গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হলে চ্যাপ্টা করে বা পছন্দ মতো আকারে গড়ে নিতে হবে।
- (৩) এবার ময়দা, চালের গুঁড়ো ও লবণ মিশিয়ে জলে গুলে ব্যাটার বানিয়ে নিতে হবে। এই ব্যাটারে আগে থেকে গড়ে রাখা নারকলের বল গুলো ডুবিয়ে গরম তেলে লাল করে ভেজে তুলে নিতে হবে।
- (৪) দুধ ফুটে ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে আগে থেকে ভেজে রাখা নারকেলের বল গুলো দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।
- (৫) এবার প্লেটে তুলে ঠান্ডা হলে পরিবেশন করুন।