সুস্বাদু মিক্স ভেজ কাটলেট
মিক্স ভেজ কাটলেট বানানোর উপকরণ
- ১ কাপ গাজর
- ১ কাপ গ্ৰেট করা ফুলকপি
- ১ টা ক্যাপ্সিকাম
- ১ টি টমেটো গ্ৰেট করে নেওয়া
- ১ টি সেদ্ধ আলু
- ১/২ কাপ কড়াইশুটি
- ১ কাপ বাধাকপি কুচি
- ১/২ আঁটি ধনেপাতা কুচি
- ৪ টে লঙ্কা কুচি
- ১ টি লেবুর রস
- ১ চা চামচ জিরে গুঁড়ো
- ২চা চামচ ভাজা মশলা গুড়ো (ধনে, জিরে, তেজপাতা ও লঙ্কা ভেজে গুড়ো করে নেওয়া)
- ১ কাপ বিস্কুটের গুঁড়ো
- ১ কাপ বেসন
- ৪ টেবিল চামচ ময়দা
- ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
- ১ চা চামচ আদা কুচি
- স্বাদ অনুযায়ী নুন
- প্রয়োজন মতো তেল ভাজার জন্য
- ১/৪ কাপ জল বড়া মাখার জন্য
সুস্বাদু মিক্স ভেজ কাটলেট প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটি বাটিতে উপরোক্ত সমস্ত সবজি নিয়ে তার মধ্যে নুন, লঙ্কা কুচি, আদা কুচি, গ্ৰেট করা টমেটো, ধনেপাতা কুচি, লেবুর রস, মটরশুটি, জিরে গুড়ো, ভাজা মশলা গুড়ো, আলু সেদ্ধ, বিস্কুটের গুড়ো,ও বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রয়োজন হলে একটু জল দিতে হতে পারে।
- (২) এবার মাখা থেকে একটু বেশি করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে কাটলেটের আকারে গড়ে নিতে হবে।
- (৩) তারপর ময়দা নুন ও লঙ্কার গুড়ো দিয়ে একটা পাতলা ব্যাটার গুলে নিতে হবে।
- (৪) এবার কাটলেট গুলো ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুড়ো মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে মাঝারি আচে লাল করে ভেজে নিতে হবে।
- (৫) ব্যস রেডি মিক্স ভেজ কাটলেট। এবার প্লেটে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।