নিরামিষ মটর পনির
মটর পনির বানানোর উপকরণ
- ২০০ গ্রাম পনির
- ১/২ কাপ মটরশুঁটি সিদ্ধ
- ১ চা চামচ আদা কুচি
- ২ টো টমেটো
- ৮-১০ টা বাদাম কিসমিস
- ১ টেবিল চামচ চারমগজ বাটা
- ২ টেবিল চামচ টকদই
- ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
- ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/৪ চা চামচ জিরা
- ১ টি তেজপাতা
- ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
- ১ চিমটি হিং
- স্বাদ মত নুন ও চিনি
- পরিমাণ মত তেল
নিরামিষ মটর পনির প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে পনির টুকরো টুকরো করে কেটে নিন।
- (২) টমেটো কুচি করে কেটে নিন এবং আদা, বাদাম কিসমিস ও চারমগজ দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিন।
- (৩) তেল গরম করে তাতে জিরা তেজপাতা ও হিং দিয়ে দিন এবং বাটা মশলা দিয়ে ভালো করে ভাজুন নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে।
- (৪) পনির ও মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে টকদই মিশিয়ে নিন, জল দিয়ে ফুটতে দিন, চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।
- (৫) ব্যস রেডি নিরামিষ মটর পনির। এবার গরম গরম পরিবেশন করুন।