মুখরোচক পটেটো ৬৫
পটেটো ৬৫ বানানোর উপকরন
- ৫০০ গ্রাম আলু
- ২ চা চামচ ময়দা
- ১ চা চামচ রসুন কুঁচি
- ১ চা চামচ আদা কুঁচি
- ৪ টে কাঁচা লংকা চেঁরা
- ১/২ চা চামচ জিরা গুঁড়ো
- ১/২ চা চামচ ধনে গুঁড়ো
- ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
- ১/২ চা চামচ লংকা গুঁড়ো
- স্বাদ অনুযায়ী নুন
- ১০০ গ্রাম টক দই
- অল্প লাল খাবার রং ( ঐচ্ছিক )
- অল্প ধনেপাতা কুঁচি
- পরিমাণ মতো তেল
মুখরোচক পটেটো ৬৫ প্রস্তুত প্রণালি
- (১) প্রথমে ভালো করে ধুয়ে আলু গুলো কিউব করে কেটে ৭০% সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ আলু নিয়ে তাতে ময়দা আর নুন মাখিয়ে ভেজে নিতে হবে।
- (২) এবার প্যান-এ ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে রসুন কুচি, আদা কুচি আর লংকা কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে।
- (৩) তারপর জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লংকা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে টক দই মেশাতে হবে।
- (৪) এবার গ্যাস জ্বালিয়ে আবার প্যান বসিয়ে আলু গুলো আর ফুড কালার বা খাবারের রঙ দিতে হবে। আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে ২ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর নামিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে।