মুখরোচক পটেটো ফ্রাই
পটেটো ফ্রাই বানানোর উপকরন
- ১ কিলো আলু (পটেটো)
- পরিমাণ মতো সাদা তেল
- পরিমাণ মতো কর্ণফ্লাওয়ার
- স্বাদ মতো নুন
- প্রয়োজন অনুযায়ী টমেটো কেচাপ
মুখরোচক পটেটো ফ্রাই প্রস্তুত প্রণালি
- (১) প্রথমে আলু (পটেটো) খোসা ছাড়িয়ে লম্বা লম্বা আঙ্গুলের মতো কেটে নিতে হবে। তারপর ফুটন্ত জলে ১ চামচ নুন দিয়ে আলু গুলো দিয়ে ১ মিনিট ফুটিয়ে একটা ছাকতি করে আলু গুলো তুলে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- (২) তার পরে ওই আলু গুলোর মধ্যে কর্ণফ্লাওয়ার মাখিয়ে একটা চালুনির মধ্যে দিয়ে চেলে নিতে হবে যাতে বাড়তি কর্ণফ্লাওয়ার আলাদা হয়ে যায়।
- (৩) এবার তাওয়া তে তেল দিয়ে তেল গরম হলে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ডুবো তেলে হাল্কা হলুদ কালার হলে নামিয়ে নিতে হবে। তারপর টমেটো কেচাপ-এর সঙ্গে পরিবেশন করতে হবে।