লোভনীয় মুসুর ডালের ঝাল পোয়া পিঠা
মুসুর ডালের ঝাল পোয়া পিঠা বানানোর উপকরণ
- ১ কাপ মুসুর ডাল
- ১ কাপ ময়দা
- ১/২ কাপ সুজি
- ২ টো আলু সেদ্ধ
- ১ টা টমেটো কুচি
- ১ মুঠো নারকেল কুচি
- ১ টি গ্রেট করা গাজর
- ১ চা চামচ নুন
- ১ চা চামচ চিনি
- ১ চা চামচ লঙ্কা গুঁড়া
- ১ চা চামচ লঙ্কা বাটা
- ১ চা চামচ জিরা গুঁড়া
- ১ চা চামচ ধনে গুঁড়া
- ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
- ১ কাপ সাদা তেল
সুস্বাদু মুসুর ডালের ঝাল পোয়া পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে মুসুর ডাল গুলোকে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এর মধ্যে উপরে উল্লেখ করা সমস্ত উপকরণ গুলো মিশিয়ে নিন।
- (২) তারপরে একটি প্যানে তেল গরম করে পিঠে গুলো ভালো করে ভেজে নিন ও গরম গরম পরিবেশন করুন।