মুখরোচক ঝাল পোয়া পিঠা
ঝাল পোয়া পিঠা বানানোর উপকরণ
- আতপ চালের গুঁড়ো ২ কাপ
- ময়দা ১ কাপ
- ডিম ২ টি
- টমেটো কুচি ১ কাপ
- খাবার সোডা ১ চিমটি
- নুন স্বাদমতো
- চিনি ১ চা চামচ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- জিরা গুঁড়ো ১ চামচ
- হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
- লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
- পেঁয়াজ কুচি ২ চা চামচ
- কাঁচা লঙ্কা কুচি ১ চা চামচ
- ধনে পাতা কুচি ১ মুঠো
- পরিমাণ মতো জল
- তেল ভাজার জন্য
সুস্বাদু ঝাল পোয়া পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে একটি পিঠের গোলা তৈরি করে নিন। গোলাটা ১০ মিনিট সময় রেস্ট করতে রেখে দিন।
- (২) ১০ মিনিট পর ভালো করে ফেটিয়ে নিলে খুব সুন্দর পিঠা হবে। গোলার ঘনত্ব তেলের পিঠা বা পোয়া পিঠার মতো করতে হবে।
- (৩) এবার কড়াইতে প্রয়োজন মতো তেল গরম করে গোল চামচের সাহায্যে পিঠা ভেজে তুলে নিন।
- (৪) বিকেলের নাস্তায় খেতে পারেন এই সুস্বাদ ঝাল পোয়া পিঠা।