লোভনীয় সুজির গোলাপ জাম মিষ্টি
সুজির গোলাপ জাম মিষ্টি বানানোর উপকরণ
- চিনি ১ কাপ
- জল ১ কাপ
- সুজি ১ কাপ
- খোয়া ক্ষীর ১ কাপ
- বেকিং পাউডার ১/২ চা চামচ
- ভাজার জন্য তেল
- এলাচ গুঁড়ো ১/২ চা চামচ
- পেস্তা বাদাম গুঁড়ো
লোভনীয় সুজির গোলাপ জাম মিষ্টি প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটি পাত্রে চিনি এবং জল মিশিয়ে গরম করুন। চিনি সম্পূর্ণ গলে গেলে সিরা তৈরির জন্য ফুটতে দিন এবং তারপর আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দিন যাতে এটি একটু ঘন হয়ে আসে।
- (২) এবার এক কাপ সুজিকে মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নিন। একটি বড় পাত্রে সুজির গুঁড়ো, খোয়া ক্ষীর, বেকিং পাউডার এবং এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন।
- (৩) তারপর এই মিশ্রণে পর্যাপ্ত পরিমাণে জল যোগ করুন এবং একটি নরম পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি থেকে অল্প অল্প নিয়ে ছোট বলের আকারে করে নিন।
- (৪) এবার একটি কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হলে কালোজামের বল গুলো তেলে ছেড়ে দিন এবং মাঝারি আঁচে হাল্কা বাদামী রঙ হওয়া পর্যন্ত ভাজুন।
- (৫) ভাজা হয়ে গেলে বল গুলো গরম চিনির সিরায় ডুবিয়ে দিন এবং কয়েক মিনিট রেখে দিন যাতে সিরা ভালো ভাবে মিষ্টিতে ঢুকে যায়।
- (৬) এবার চিনির সিরা থেকে বের করে ঠান্ডা হতে দিন ও পরে পরিবেশন করুন।