মুখরোচক সুইট কর্ন স্যুপ
সুইট কর্ন স্যুপ বানানোর উপকরণ
- ১ কাপ সুইট কর্ন
- ১ টি পিঁয়াজ কুচি
- ১ চা চামচ আদা রসুন কুচি
- স্বাদমতো নুন
- পরিমাণ মতো তেল
- পরিমাণ মতো জল
- ১ চা চামচ কর্নফ্লাওয়ার
- ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
- ১ চা চামচ লেবুর রস
মুখরোচক সুইট কর্ন স্যুপ প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে আদা-রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে।
- (২) এবার তার মধ্যে হাফ কাপ সুইট কর্ন দিয়ে আরো ১/২ মিনিট ভেজে নিতে হবে।
- (৩) তারপর হাফ কাপ সুইট কর্ন মিক্সিতে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে।
- (৪) এখন ব্লেন্ড করা সুইচ কর্ন-এর মিশ্রণটা কড়াইতে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- (৫) তারপর পরিমাণমতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে প্রায় ১৫ মিনিটের মত রান্না করতে হবে।
- (৬) ১৫ মিনিট পর একটা বাটিতে কর্নফ্লাওয়ার একটু জলের সাথে এগুলো নিয়ে কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করতে হবে।
- (৭) ৫ মিনিট পর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে পরিবেশন করতে হবে।