‘নতুন সামাজিক ইতিহাস’-এ কাদের আলোচনা প্রাধান্য পায়? আধুনিককালে কারা নতুন সামাজিক ইতিহাসচর্চাকে জনপ্রিয় করে তুলেছেন ?

দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা হতে ‘নতুন সামাজিক ইতিহাস’-এ কাদের আলোচনা প্রাধান্য পায় ও আধুনিককালে কারা নতুন সামাজিক ইতিহাসচর্চাকে জনপ্রিয় করে তুলেছেন তা আলোচনা করা হল।

Table of Contents

‘নতুন সামাজিক ইতিহাস’-এ কাদের আলোচনা প্রাধান্য পায়? আধুনিককালে কারা নতুন সামাজিক ইতিহাসচর্চাকে জনপ্রিয় করে তুলেছেন?

প্রশ্ন:- ‘নতুন সামাজিক ইতিহাস’-এ কাদের আলোচনা প্রাধান্য পায়? আধুনিককালে কারা নতুন সামাজিক ইতিহাসচর্চাকে জনপ্রিয় করে তুলেছেন?

ভূমিকা :- ইতিহাসের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক ইতিহাস। বিংশ শতকের নতুন সামাজিক ইতিহাসে সমাজের নিম্নবর্গের সংখ্যাগরিষ্ঠ সাধারণ, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের আলোচনা প্রাধান্য পায়।

নতুন সামাজিক ইতিহাসের চর্চা

বিগত শতকে ১৯৬০-৭০-এর দশকে নতুন সামাজিক ইতিহাসের আলোচনার সূত্রপাত ঘটে। এই সময় থেকে বিভিন্ন ঐতিহাসিক নতুন সামাজিক ইতিহাসকে জনপ্রিয় করে তোলেন। যেমন –

(১) অ্যানাল গোষ্ঠীর ভূমিকা

১৯২৯ খ্রিস্টাব্দে মার্ক ব্লখ ও লুসিয়েন ফেবর অ্যানালস অব ইকনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামে পত্রিকার প্রকাশ করেন। ফ্রান্সের এই অ্যানাল পত্রিকাগোষ্ঠী নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই গোষ্ঠীর ফার্নান্দ ব্রদেল, লাদুরি প্রমুখ সাধারণ মানুষের পরিসংখ্যান, পরিবার, মনস্তত্ত্ব, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতি ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করেছেন।

(২) মার্কিন ঐতিহাসিকদের ভূমিকা

ইউজিন জেনোভিস, হারবার্ট গুটম্যান প্রমুখ মার্কিন ঐতিহাসিক সমাজের সাধারণ শ্রমিকদের জীবনযাত্রা, ক্রীতদাসপ্রথা, দাস সমাজ প্রভৃতি নিয়ে ইতিহাসচর্চা করেছেন। পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকায় এই ইতিহাসচর্চার নানা প্রমাণ পাওয়া যায়।

(৩) ভারতীয় ঐতিহাসিকদের ভূমিকা

ভাতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ১৯৮০-র দশক থেকে নিম্নবর্গের ইতিহাস চর্চা (সাবলটার্ন স্টাডিজ) ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে। রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে, সুমিত সরকার, গৌতম ভদ্র প্রমুখ ঐতিহাসিক জাতিধর্ম নির্বিশেষে সমাজের নিম্নস্তরের মানুষের ইতিহাস চর্চা করে নিম্নবর্গের ইতিহাসকে জনপ্রিয় করে তুলেছেন।

উপসংহার :- নতুন সামাজিক ইতিহাস চর্চায় ইতিহাসের বিষয়বস্তু নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। মার্ক ব্লখ, লুসিয়ান ফেবরপ্রমূখ এই কাজে যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন তা আজকের দিনে আরও যথাযথ ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

১.১. আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্য

(১.১.ক.) নতুন সামাজিক ইতিহাস

  • নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
  • ‘নতুন সামাজিক ইতিহাস’ কী? কোন্ দৃষ্টিভঙ্গি থেকে নতুন সামাজিক ইতিহাসের চর্চা করা হয়?

(১.১.খ.) খেলার ইতিহাস

  • সাম্প্রতিককালে খেলাধুলা ও খেলাধুলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে?

(১.১.গ.) খাদ্যাভাসের ইতিহাস

  • সাম্প্রতিককালের খ্যাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঘ.) শিল্পচর্চার ইতিহাস (সংগীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র)

  • দৃশ্যশিল্পের শাখা হিসেবে নৃত্যশিল্পের ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
  • সাম্প্রতিককালে শিল্পের ইতিহাসচর্চায় চলচ্চিত্র কিভাবে গুরুত্বপূৰ্ণ হয়ে উঠেছে?
  • সাম্প্রতিককালে দৃশ্যশিল্পের ইতিহাসে নাটকের ইতিহাসচর্চা কীভাবে কীরূপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
  • সাম্প্রতিককালে শিল্পচর্চার কোন শাখাগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে উঠেছে? শিল্পের ইতিহাসচর্চায় সংগীত কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

(১.১.ঙ.) পোশাক পরিচ্ছদের ইতিহাস

  • সাম্প্রতিককালের পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।
  • সাম্প্রতিককালে পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার প্রয়োজনীয়তা কী?

(১.১.চ.) যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস

  • যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার বিষয়ে ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ছ.) দৃশ্য শিল্পের ইতিহাস (ছবি আঁকা, ফোটোগ্রাফি)

  • দৃশ্য শিল্পের ক্ষেত্রে চিত্রকলা ও ফোটোগ্রাফির ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
  • আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। অথবা, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ফোটোগ্রাফির গুরুত্ব কী?

(১.১.জ.) স্থাপত্যের ইতিহাস

  • আধুনিককালে স্থাপত্যের ইতিহাসচর্চার পরিচয় দাও।

(১.১.ঝ.) স্থানীয় ইতিহাস

  • স্থানীয় ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঞ.) শহরের ইতিহাস

  • শহরের ইতিহাস ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ট.) সামরিক ইতিহাস

  • সামরিক ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঠ.) পরিবেশের ইতিহাস

  • সাম্প্রতিককালে পরিবেশের ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ড.) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস

  • সাম্প্রতিককালে বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসচর্চার সূত্রপাত ও তার প্রসার সম্পর্কে আলোচনা করো।
  • সাম্প্রতিককালে চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার পরিচয় দাও।

(১.১.ঢ.) নারী ইতিহাস

  • নারী ইতিহাস সম্পর্কে টীকা লেখ।
  • নারী ইতিহাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখ।

এইসব ইতিহাসচর্চার ধারার মূল বৈশিষ্ট্যসমূহ অতিসংক্ষিপ্ত আলোচনা করে ইতিহাসের বিভিন্ন দিকের ধারণা।(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

১.২. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি

  • আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানগুলি কী কী?

(১.২.ক.) সরকারি নথিপত্র (পুলিশ/গোয়েন্দা/সরকারি আধিকারিকদের প্রতিবেদন/ বিবরণ/চিঠিপত্র)

  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী?

(১.২.খ.) আত্মজীবনী ও স্মৃতিকথা {সত্তর বৎসর (বিপিনচন্দ্র পাল), জীবনস্মৃতি (রবীন্দ্রনাথ ঠাকুর), জীবনের ঝরাপাতা (সরলা দেবী চৌধুরাণী)}

  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী ‘জীবনস্মৃতি’ এর গুরুত্ব কী ?
  • ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কী ছিল?
  • জীবনের ঝরাপাতা গ্রন্থটি ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন ?
  • ঐতিহাসিক উপাদান হিসেবে ‘সত্তর বৎসর’ এর গুরুত্ব কী ?

(১.২.গ.) চিঠিপত্র {ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠি (Letters from a Father to His Daughter)}

  • আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব কী?
  • ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির গুরুত্ব কি ছিল?
  • ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি গুরুত্ব কী?

(১.২.ঘ.) সাময়িকপত্র ও সংবাদপত্র (বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ)

  • আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
  • আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব কী?
  • সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি?

টুকরো কথা

আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফের ব্যবহার। ইতিহাসের তথ্যসংগ্রহে ইনটারনেট ব্যবহারের সুবিধা-অসুবিধা।

  • ইতিহাসের তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইনটারনেটের সুবিধা কী?
  • ইতিহাসের তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইনটারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী?

উপরের উপাদানগুলি ব্যবহারের পদ্ধতি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা (আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

Leave a Comment