উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Inter-School Test 10 (History) প্রশ্নটি সমাধান করা হল।
| Test Paper | WBHA |
| Year | 2024 |
| Subject | History |
| Class | XII |
| Prepared by | Rampada Jana |
| Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
| School Name | Nachinda JK High School |
WBHA Test Paper 2024: Inter-School Test 10 (History)
1 . বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24
(i) ‘মিথ’ শব্দটি এসেছে মিথোস থেকে যেটি একটি – (a) লাতিন শব্দ (b) গ্রিক শব্দ (c) রোমান শব্দ (d) জার্মান শব্দ
b
(ii) “সব ইতিহাস-ই সমকালীন ইতিহাস” – এই উক্তিটি – (a) ক্রোচের (b) র্যাংকের (c) র্যালের (d) ই এইচ কার-এর a
(iii) ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে – (a) 1945 খ্রিস্টাব্দে (b) 1947 খ্রিস্টাব্দে (c) 1950 খ্রিস্টাব্দে (d) 1960 খ্রিস্টাব্দে c
(iv) জে এ হবসন ছিলেন একজন – (a) ব্রিটিশ ঐতিহাসিক (b) ফরাসি ঐতিহাসিক (c) জার্মান ঐতিহাসিক (d) মার্কিন ঐতিহাসিক a
(v) প্রথম সনদ আইন পাস হয় – (a) 1793 (b) 1813 (c) 1833 (d) 1853 খ্রিস্টাব্দে a
(vi) ওয়ালচাঁদ-হীরাচাঁদ যে শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, তা হল – (a) চা (b) কাগজ (c) জাহাজনির্মাণ (d) সিমেন্ট c
(vii) ব্রিটিশ শাসনের ‘ইস্পাত কাঠামো’ বলা হত – (a) ভারতীয় সেনাবাহিনীকে (চ) ভারতীয় চিকিৎসকদের (c) ভারতীয় লৌহখনিগুলিকে (d) ভারতীয় আমলাতন্ত্রকে d
(viii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
| (ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
| (iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
| (iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তস্ত-খ
(i) 1898 খ্রিস্টাব্দ (A) 4 মে আন্দোলন
(ii) 1911 খ্রিস্টাব্দ (B) একুশ দফা দাবি
(iii) 1919 খ্রিস্টাব্দ (C) শতদিবসের সংস্কার
(iv) 1915 খ্রিস্টাব্দ (D) চিনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা
বিকল্পসমূহ
(a) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B
(b) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C
(c) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B
(d) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A
c
(ix) কোন পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়েছিল? (a) বেঙ্গল গেজেট (b) সমাচার দর্পণ (c) দিগ্দর্শন (d) বঙ্গদূত d
(x) নিরাকারী আন্দোলনের সূচনা করেন – (a) বাবা রামসিংহ (b) লালা হংসরাজ (c) বাবা দয়াল সিংহ (d) লালা মুনসি রায় c
(xi) সান-মিন-চু-আই প্রতিষ্ঠা করেন – (a) মাও-জে-দং (b) সান-ইয়াত-সেন (c) চিয়াং-কাই-শেক (d) কাং-ইউ-ওয়ে b
(xii) ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় – (a) 1925 (b) 1928 (c) 1930 (d) 1935 খ্রিস্টাব্দে a
(xiii) পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর লেখা গ্রন্থের নাম হল – (a) চাঁদের পাহাড় (b) গোরা (c) চোখের বালি (d) অশনি সংকেত d
(xiv) মুসলিম লিগের যে অধিবেশনে ‘পাকিস্তান’ দাবি করা হয় – (a) লাহোর (b) লখনউ (c) মাদ্রাজ (d) পাঞ্জাব a
(xv) “দেশভাগ হল এক দৈবদুর্বিপাক”- উক্তিটি করেন – (a) নেতাজি সুভাষচন্দ্র বসু (b) গান্ধিজি (c) মৌলানা আবুল কালাম আজাদ (d) জওহরলাল নেহরু c
(xvi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
| (ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
| (iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
| (iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তস্ত-খ
(i) জেনারেল তোজো (A) ইন্দোনেশিয়া
(ii) হো-চি-মিন (B) চিন
(iii) চৌ-এন-লাই (C) জাপান
(iv) সুকর্ন (D) ভিয়েতনাম
বিকল্পসমূহ
(a) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C
(b) (i)-C, (ii)-A, (iii)-B, (iv)-D
(c) (i)-A, (ii)-C, (iii)-B, (iv)-D
(d) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
d
(xvii) 1949 খ্রিস্টাব্দে সোভিয়েতবিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল, তা হল – (a) NATO (b) BRUSSELS (c) SEATO (d) WARSAW a
(xviii) জেনারেল নগুইব যে দেশের সেনানায়ক ছিলেন – (a) ইজরায়েল (b) মিশর (c) আলজেরিয়া (d) লিবিয়া b
(xix) দিয়েন-বিয়েন-ফু-র যুদ্ধে জয়ী হয়েছিল – (a) ভিয়েতনাম (b) ফ্রান্স (c) মার্কিন যুক্তরাষ্ট্র (d) কম্বোডিয়া a
(xx) পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল – (a) 1943 (b) 1944 (c) 1945 (d) 1946 খ্রিস্টাব্দে c
(xxi) পি সি মহলানবিশ ভারতে যে-পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন – (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ b
(xxii) জোটনিরপেক্ষ আন্দোলনের রূপকার ছিলেন – (a) মার্শাল টিটো (b) সুকর্ন (c) সান-ইয়াত-সেন (d) জওহরলাল নেহরু d
(xxiii) SAARC-এর সদর সচিবালয় অবস্থিত – (a) দিল্লিতে (b) ঢাকায় (c) কাঠমান্ডুতে (d) গুজরাটে c
(xxiv) Planned Economy for India গ্রন্থটির লেখক – (a) সুভাষচন্দ্র বসু (b) এম বিশ্বেশ্বরাইয়া (c) প্রশান্তচন্দ্র মহলানবিশ (d) হোমি জাহাঙ্গির ভাবা
b
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় : 1×16=16
(i) ক্যাপটেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?
অস্ট্রেলিয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড প্রভৃতি দেশ।
(ii) বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়?
যে পুঁজি বা মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বা বাণিজ্যিক মূলধন বলে।
(iii) হিলফারডিং-এর লেখা বইটির নাম কী?
Finance Capital
অথবা, বৈদেশিক বাণিজ্য চিনের কোন বন্দরদুটিতে সীমাবদ্ধ ছিল?
ক্যান্টন ও ম্যাকাও
(iv) কোন ভূমিব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা স্বত্ব দিয়েছিল?
চিরস্থায়ী বন্দোবস্ত
(ⅳ) চিনের কোন বন্দরগুলি ‘চুক্তি বন্দর’ নামে পরিচিত ছিল?
ক্যান্টন, অ্যাময়, নিংপো, ফুচাও ও সাংহাই।
অথবা, তিয়েনসিনের সন্ধির দুটি শর্ত লেখো।
(ক) চিন সরকার ইংল্যান্ড ও ফ্রান্সকে প্রচুর ক্ষতিপূরণ দিতে রাজি হয়।
(খ) বিদেশী বণিকদের জন্য চিনের আরও ১১ টি বন্দর খুলে দেওয়া হয়।
(vi) কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়?
ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতিকল্পে ব্রিটিশ সরকার ১৯১৭ সালে স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে স্যাডলার কমিশন গঠন করে।
(vii) কে, কবে ‘রামকৃষ্ণ মিশন’ প্রতিষ্ঠা করেন?
স্বামী বিবেকানন্দ ১ মে ১৮৯৭ খ্রিস্টাব্দে মানবিক আদর্শ ও সমাজ কল্যাণের উদ্দেশ্যে।
অথবা, চার্লস উড কে ছিলেন?
স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ১৮৫৪ সালে তিনি তাঁর শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এই নির্দেশনামা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।
(viii) চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়?
কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিকশ্রেণিকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। উনিশ শতকে ভারত ও চিনের বহু চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে কাজ করতে যায়।
(ix) ব্রিটিশ সরকার কাকে ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি প্রদান করেছিল?
মহাত্মা গান্ধী
অথবা, খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম লেখো।
শওকত আলী ও মহম্মদ আলী
(x) ভারতের কবে, কোথায় কয়লাখনি আবিষ্কৃত হয়?
১৮১৪ খ্রিস্টাব্দে রানিগঞ্জে।
(xi) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
সতীশচন্দ্র সামন্ত
অথবা, ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধিজি কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন?
গান্ধিজি ক্রিপস মিশনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় বলেন যে, “এই প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের এক আগাম তারিখের চেক কাটার শামিল” (A post-dated cheque on a crashing bank)।
(xii) মাইলাই ঘটনা কী?
ভিয়েতনাম মুক্তিযুদ্ধ চলাকালীন ভিয়েতনামের মাইলাই নামক স্থানে সশস্ত্র আক্রমণ চালিয়ে মার্কিন সেনাদল প্রায় ৫০০ জন নিরীহ ভিয়েতনাম বাসীকে হত্যা করে। এই ঘটনাই মাইলাই ঘটনা নামে পরিচিত।
(xiv) MEDO পরে কী নামে পরিচিত হয়?
মধ্য এশিয়া চুক্তি সংস্থা বা ‘সেনটো’ (CENTO)
অথবা, WARSAW চুক্তি কবে, কেন স্বাক্ষরিত হয়?
১৪ মে ১৯৫৫ খ্রিস্টাব্দে সাম্যবাদের প্রসারের লক্ষ্যে WARSAW চুক্তি স্বাক্ষরিত হয়।
(xiii) ফালটন বক্তৃতা কে, কবে প্রদান করেন?
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ৫ মার্চ ১৯৪৬ খ্রিস্টাব্দে
(xv) তৃতীয় বিশ্ব কী?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কালে স্বাধীনতা প্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশ গুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়।
অথবা, দক্ষিণ আফ্রিকার প্রথম শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কী?
নেলসন ম্যান্ডেলা
(xvi) SAARC প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো।
(ক) সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন ঘটানো। (খ) দক্ষিণ এশিয়ার দেশগুলির জনগণের কল্যাণসাধন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো।
| 1 | 2024 WBHA Test Paper: Inter-School Test 1 (History) |
| 2 | 2024 WBHA Test Paper: Inter-School Test 2 (History) |
| 3 | 2024 WBHA Test Paper: Inter-School Test 3 (History) |
| 4 | 2024 WBHA Test Paper: Inter-School Test 4 (History) |
| 5 | 2024 WBHA Test Paper: Inter-School Test 5 (History) |
| 6 | 2024 WBHA Test Paper: Inter-School Test 6 (History) |
| 7 | 2024 WBHA Test Paper: Inter-School Test 7 (History) |
| 8 | 2024 WBHA Test Paper: Inter-School Test 8 (History) |
| 9 | 2024 WBHA Test Paper: Inter-School Test 9 (History) |
| 10 | 2024 WBHA Test Paper: Inter-School Test 10 (History) |
| 11 | 2024 WBHA Test Paper: Inter-School Test 11 (History) |
| 12 | 2024 WBHA Test Paper: Inter-School Test 12 (History) |
| 13 | 2024 WBHA Test Paper: Inter-School Test 13 (History) |
| 14 | 2024 WBHA Test Paper: Inter-School Test 14 (History) |