উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Inter-School Test 9 (History) প্রশ্নটি সমাধান করা হল।
| Test Paper | WBHA |
| Year | 2024 |
| Subject | History |
| Class | XII |
| Prepared by | Santanu Mistry |
| Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
| School Name | Baranagore Ramakrishna Mission Ashrama High School (HS) |
WBHA Test Paper 2024: Inter-School Test 9 (History)
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:1×24-24
(i) একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা – (a) সুফিয়া কামাল (b) নারায়ণ গঙ্গোপাধ্যায় (c) নারায়ণ সান্যাল (d) দক্ষিণারঞ্জন বসু a
(ii) “সব ইতিহাসই সমকালীন ইতিহাস”-এই উক্তিটি – (a) ক্রোচের (b) র্যাংকের (c) র্যালের (d) ই এইচ কার-এর a
(iii) ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? (a) বোম্বে (b) গুজরাট (c) মাদ্রাজ (d) বাংলা d
(iv) ‘নতুন বিশ্ব’ বা ‘New World’ শব্দটি প্রথম ব্যবহার করেন – (a) মার্কো পোলো (b) কলম্বাস (c) আমেরিগো ভেসপুচি (d) ওয়াল্টার লিপম্যান c
(v) কে বাংলার দ্বৈতশাসনব্যবস্থার অবসান ঘটান – (a) রবার্ট ক্লাইভ (b) ভেরেলেস্ট (c) ওয়ারেন হেস্টিংস (d) লর্ড ওয়েলেসলি c
(vi) ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন – (a) ওয়ারেন হেস্টিংস (b) লর্ড ওয়েলেসলি (c) লর্ড উইলিয়াম বেন্টিংক (d) উইলিয়াম পিট b
(vii) ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় – (a) মহারাষ্ট্রে (b) পাঞ্জাবে (c) মাদ্রাজে (d) বাংলায় a
(viii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
| (ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
| (iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
| (iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) প্রার্থনা সমাজ (A) দয়ানন্দ সরস্বতী
(ⅱ) জ্যোতিবা ফুলে (B) আত্মারাম পান্ডুরঙ্গ
(iii) আর্যসমাজ (C) ফিলোসফিক্যাল সোসাইটি
(iv) অ্যানি বেসান্ত (D) গুলামগিরি
বিকল্পসমূহ
(a) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
(b) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B
(c) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(d) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A
c
(ix) প্রথম বাংলা সংবাদপত্র হল – (a) সমাচার দর্পণ (b) সোমপ্রকাশ (c) হিন্দু প্যাট্রিয়ট (d) বন্দেমাতরম a
(x) কুয়োমিনতাং দলের প্রতিষ্ঠাতা হলেন – (a) চৌ-এন-লাই (b) সান-ইয়াত-সেন (c) চিয়াং-কাই-শেক (d) মাও-জে-দং b
(xi) AITUC-এর প্রথম সভাপতি ছিলেন – (a) ভি কে মুদালিয়র (b) এস এ ডাঙ্গে (c) বি পি ওয়াদিয়া (d) লালা লাজপত রাই d
( xii) ‘লখনউ চুক্তি’ সম্পাদিত হয় – (a) 1916 (b) 1919 (c) 1906 (d) 1909 খ্রিস্টাব্দে a
(xiii) নবান্ন নাটকের রচয়িতা হলেন – (a) অমলেন্দু চক্রবর্তী (b) ভবানী ভট্টাচার্য (c) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (d) বিজন ভট্টাচার্য d
(xiv) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন – (a) অজয় মুখোপাধ্যায় (b) মাতঙ্গিনি হাজরা (c) চৈতু পান্ডে (d) সতীশচন্দ্র সামন্ত d
(xv) যার নেতৃত্বে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় – (a) সতীশচন্দ্র সামন্ত (b) বাবু রাজেন্দ্র প্রসাদ (c) চক্রবর্তী রাজাগোপালাচারী (d) জওহরলাল নেহরু d
(xvi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
| (ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
| (iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
| (iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তস্ত-খ
(i) জেনারেল তোজো (A) ইন্দোনেশিয়া
(ii) হো-চি-মিন (B) চিন
(iii) চৌ-এন-লাই (C) জাপান
(iv) সুকর্ন (D) ভিয়েতনাম
বিকল্পসমূহ
(a) (i)-B, (ii), (iii)-D, (iv)-C
(b) (i)-C, (ii)A, (iii)-B, (iv)-D
(c) (i)-A, (ii)-C, (iii)-B, (iv)-D
(d) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
d
(xvii) ফালটন বক্তৃতা দিয়েছিলেন – (a) চার্চিল (b) রুজভেল্ট (c) জর্জ কেয়ান (d) হ্যারি ট্রুম্যান a
(xviii) 1949 খ্রিস্টাব্দে সোভিয়েতবিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল, তা হল – (a) NATO (b) BRUSSELS (c) SEATO (d) WARSAW a
(xix) জেনারেল নগুইব যে দেশের সেনানায়ক ছিলেন – (a) মিশর (b) ইজরায়েল (c) আলজেরিয়া (d) লিবিয়া a
(xx) ভিয়েতমিন গঠন করেন – (a) সুকর্ন (b) হো-চি-মিন (c) সিহানুক (d) সলোমন বন্দরনায়েক b
(xxi) ঘানার পূর্ব নাম ছিল – (a) গোল্ডকোস্ট (b) রোডেশিয়া (c) কঙ্গো (d) নাইজার a
(xxii) প্যাট্রিক লুমুম্বা যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন – (a) ঘানা (b) কঙ্গো (c) মরক্কো (d) মাল্টা b
(xxiii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন – (a) মোহম্মদ আলি জিন্নাহ (b) জুলফিকার আলি ভুট্টো (c) ইয়াহিয়া খান (d) নুরুল আমিন d
xxiv) SAARC-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – (a) ঢাকায় (b) বেঙ্গালুরুতে (c) ইসলামাবাদে (d) কলম্বোয়ে a
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16
(i) ‘উপনিবেশবাদ’ বলতে কী বোঝো?
উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা।
(ii) ‘বুল-এর নির্দেশনামা’ বলতে কী বোঝো?
ষোড়শ শতক থেকে শুরু হওয়া সামুদ্রিক অভিযানের প্রথমদিকে স্পেন ও পোর্তুগাল এগিয়ে যায়। এই দুই দেশই বিশ্বের বেশির ভাগ জায়গায় নিজেদের উপনিবেশ গড়ে তুলতে শুরু করে। উপনিবেশ দখলকে কেন্দ্র করেই উভয় দেশের মধ্যে বিরোধ শুরু হয় যা মেটানোর লক্ষ্যে পোপ ষষ্ঠ আলেকজান্ডার নিজের মুদ্রা আঁকা এক নির্দেশনামা জারি করেন। বিভিন্ন দিক নির্দেশ করা এই নির্দেশনামার একটি দিক ছিল স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা স্থির করা। এই নির্দেশনামার নাম ‘পাপাল বুল’ বা বুল-এর নির্দেশনামা।
(iii) ‘নীল জল নীতি’ কী?
পোর্তুগিজ নাবিক আলফানসো আলবুকার্ক নৌ শক্তির জোরে ভারতের গোয়া, মালাক্কা, হরমুজ ইত্যাদি অঞ্চল দখল করে পোর্তুগিজ সাম্রাজ্য গড়ে তোলেন। এই ভাবে নৌ শক্তিকে কাজে লাগিয়ে সাম্রাজ্য বিস্তারের যে নীতি তিনি গ্ৰহণ করেছিলেন তা নীল জল নীতি নামে পরিচিত।
অথবা, ‘মার্কেন্টাইলবাদ’ বলতে কী বোঝায়?
ষোলো থেকে আঠারো শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়, যেখানে সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হত। এটি মার্কেন্টাইলবাদ নামে পরিচিত।
(iv) কে, কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
লর্ড ডালহৌসি ১৮৪৯ খ্রিস্টাব্দে
(v) ‘আমিনি কমিশন’ গঠনের উদ্দেশ্য কী?
পাঁচশালা বন্দোবস্তের ত্রুটিগুলি দূর করতে এবং রাজস্ব সম্পর্কিত তথ্য অনুসন্ধানের উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংস ‘আমিনি কমিশন’ গঠন করেন।
অথবা, ‘কাও তাও প্রথা’ কী?
কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চিন সম্রাটের সাক্ষাৎপ্রার্থী হলে প্রথমে তাকে চিন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শনস্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হত। এটি ‘কাও-তাও’ প্রথা নামে পরিচিত।
(vi ) ‘মেকলে মিনিট’ কী?
লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের আইন সচিব এবং ‘কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন’ -এর সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্যশিক্ষার পরিবর্তে এদেশে পাশ্চাত্য শিক্ষার বিষয়ে যে বিখ্যাত প্রস্তাব পেশ করেন (১৮৩৫ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি ) তা ‘মেকলে মিনিটস’ বা ‘মেকলে মিনিট’ নামে পরিচিত।
(vii) স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখো।
প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক, ভাববার কথা।
অথবা, ‘পতিদার’ কাদের বলা হয়?
গুজরাটের একটি স্থানীয় মোড়ল বা আধিপত্যকারী সম্প্রদায় ছিল পতিদার।
(viii) ‘চুক্তিবদ্ধ শ্রমিক’ কাদের বলা হয়?
কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিকশ্রেণিকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। উনিশ শতকে ভারত ও চিনের বহু চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে কাজ করতে যায়।
(ix) ‘মর্লে-মিন্টো’ আইনে কী বিষয়ে সংরক্ষণ করা হয়?
মুসলিমদের পৃথক নির্বাচনের উদ্দেশ্যে তাদের জন্য আসন সংরক্ষণ করা হয়।
অথবা, ‘সিমলা সাক্ষাৎকারে’ প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন?
আগা খান
(x) ঔপনিবেশিক ভারতে ‘দেশীয় রাজ্য’ বলতে কী বোঝানো হত?
১৮৫৮ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসানের পর ভারতে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনের বাইরে বেশ কিছু স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল।
(xi) মুসলিম লিগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী?
১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লিগের লাহোর অধিবেশনে দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিকে নিয়ে মুসলমানদের জন্য একটি পৃথক সার্বভৌম মুসলিম রাষ্ট্র গঠনের দাবি উত্থাপিত হয়। এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত। তবে এই প্রস্তাবে ‘পাকিস্তান’ কথাটির উল্লেখ না থাকলেও এটি পরবর্তীকালে ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিত হয়।
অথবা, কবে ও কোথায় নৌবিদ্রোহ হয়েছিল?
১৯৪৬ খ্রিস্টাব্দে ভারতের বোম্বাইয়ের তলোয়ার জাহাজে শুরু হয়।
(xii) কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়?
১৯৪৫ সালে
(xiii) ট্রুম্যান নীতির দুটি উদ্দেশ্য সম্পর্কে লেখো।
(ক) অর্থ সাহায্যের নামে মার্কিন অস্ত্র ও শিল্পজাত পণ্য সামগ্রী বিক্রয় করা ও বিভিন্ন দেশে অল্প সুদে মার্কিন মূলধন লগ্নী করা।
(খ) মার্কিন শিল্প, বাণিজ্য ও অস্ত্র কারখানা গুলিকে পুনরুজ্জীবিত করা।
(xiv) মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?
(ক) ইউরোপের অর্থনৈতিক সংকট দূর করা, (খ) সোভিয়েত রাশিয়ার আধিপত্য প্রতিহত করা, (গ) কমিউনিস্টদের অগ্রগতি রোধ করা, (ঘ) মার্কিন বাণিজ্যের প্রসার ঘটানো প্রভৃতি।
অথবা, প্রথম নির্জেটি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
যুগোস্লাভিয়ার বেলগ্ৰেড শহরে
(xv) বেন বেল্লা কে ছিলেন?
স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহম্মদ বেন বেল্লা।
অথবা, কোন বছরকে, কেন ‘আফ্রিকার বছর’ বলা হয়?
১৯৬০, কারণ, এই বছর আফ্রিকার সবচেয়ে বেশি সংখ্যক অঞ্চল ঔপনিবেশিক শাসনের শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধনীনতা লাভ করে।
(xvi) SAARC-এর দুটি লক্ষ্য লেখো।
(ক) সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন ঘটানো। (খ) দক্ষিণ এশিয়ার দেশগুলির জনগণের কল্যাণসাধন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো।
| 1 | 2024 WBHA Test Paper: Inter-School Test 1 (History) |
| 2 | 2024 WBHA Test Paper: Inter-School Test 2 (History) |
| 3 | 2024 WBHA Test Paper: Inter-School Test 3 (History) |
| 4 | 2024 WBHA Test Paper: Inter-School Test 4 (History) |
| 5 | 2024 WBHA Test Paper: Inter-School Test 5 (History) |
| 6 | 2024 WBHA Test Paper: Inter-School Test 6 (History) |
| 7 | 2024 WBHA Test Paper: Inter-School Test 7 (History) |
| 8 | 2024 WBHA Test Paper: Inter-School Test 8 (History) |
| 9 | 2024 WBHA Test Paper: Inter-School Test 9 (History) |
| 10 | 2024 WBHA Test Paper: Inter-School Test 10 (History) |
| 11 | 2024 WBHA Test Paper: Inter-School Test 11 (History) |
| 12 | 2024 WBHA Test Paper: Inter-School Test 12 (History) |
| 13 | 2024 WBHA Test Paper: Inter-School Test 13 (History) |
| 14 | 2024 WBHA Test Paper: Inter-School Test 14 (History) |