উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Inter-School Test 7 (History) প্রশ্নটি সমাধান করা হল।
| Test Paper | WBHA |
| Year | 2024 |
| Subject | History |
| Class | XII |
| Prepared by | Shyamal Roy |
| Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
| School Name | Paruldanga Nasaratpur High School |
WBHA Test Paper 2024: Inter-School Test 7 (History)
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24
(i) পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় – (a) মাইথোলজি (b) আর্কিয়োলজি (c) সোশিয়োলজি (d) বায়োলজি a
(ii) দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হল একটি – (a) লোককথা (b) কিংবদন্তি (c) স্মৃতিকথা (d) পৌরাণিক কাহিনি c
(iii) ভারতের যে রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে – (a) বোম্বে (b) গুজরাট (c) মাদ্রাজ (d) বাংলা d
(iv) ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন – (a) ভাস্কো-ডা-গামা (b) জোসেফ দুপ্লে (c) রবার্ট ক্লাইভ (d) টমাস রো b
(v) ইংরেজরা বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল – (a) প্রথম মাধব রাও-এর সঙ্গে (b) দ্বিতীয় মাধব রাও-এর সঙ্গে (c) পেশোয়া প্রথম বাজিরাও-এর সঙ্গে (d) পেশোয়া দ্বিতীয় বাজিরাও-এর সঙ্গে d
(vi ) ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় – (a) 1773 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে (b) 1793 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে (c) 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে (d) 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে c
(vii ) Poverty and Un-British Rule in India রচনা করেন – (a) অরবিন্দ ঘোষ (b) গান্ধিজি (c) দাদাভাই নওরোজি (d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় c
(viii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
| (ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
| (iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
| (iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তস্ত-খ
(i) ফোর্ট উইলিয়াম কলেজ (A) উইলিয়াম জোনস
(ii) স্কুল বুক সোসাইটি (B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(iii) মেট্রোপলিটন ইনস্টিটিউশন (C) ডেভিড হেয়ার
(iv) এশিয়াটিক সোসাইটি (D) লর্ড ওয়েলেসলি
বিকল্পসমূহ
(a) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A
(b) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(c) (i)-A, (ii)-D, (iii)-B, (iv)-C
(d) (i)-C, (i)-A, (iii)-D, (iv) B
a
(ix) রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন -(a) লর্ড মিন্টো (b) সম্রাট বাহাদুর শাহ (c) মোগল সম্রাট দ্বিতীয় আকবর (d) রবীন্দ্রনাথ ঠাকুর c
(x) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন – (a) দয়ানন্দ সরস্বতী (b) লালা হংসরাজ (c) কেশবচন্দ্র সেন (d) বাল গঙ্গাধর তিলক a
(xi) AITUC-এর প্রথম সভাপতি ছিলেন – (a) ভি কে মুদালিয়র (b) এস এ ডাঙ্গে (c) বি পি ওয়াদিয়া (d) লালা লাজপত রাই d
(xii) 1905 খ্রিস্টাব্দে ‘সিমলা দৌত্যের’ উদ্যোগ নিয়েছিলেন – (a) চিত্তরঞ্জন দাশ (b) মতিলাল নেহরু (c) আগা খান (d) মোহম্মদ আলি জিন্নাহ c
(xiii) 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন – (a) ওয়াভেল (b) রিপন (c) আরউইন (d) ক্লাইভ a
(xiv) 1946 খ্রিস্টাব্দে ‘রশিদ আলি দিবস’ পালিত হয় – (a) 2 জানুয়ারি (b) 12 ফেব্রুয়ারি (c) 16 মার্চ (d) 22 মে b
(xv) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন – (a) অজয় মুখোপাধ্যায় (b) মাতঙ্গিনি হাজরা (c) সতীশচন্দ্র সামন্ত (d) চৈতু পান্ডে c
(xvi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
| (ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
| (iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
| (iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) RIN বিদ্রোহ (A) 1943 খ্রিস্টাব্দ
(ii) ক্রিপস মিশন (B) 1946 খ্রিস্টাব্দ
(iii) লিনলিথগো প্রস্তাব (C) 1942 খ্রিস্টাব্দ
(iv) আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা (D) 1940 খ্রিস্টাব্দ
বিকল্পসমূহ
(a) (i)-B, (ii)-D, (iii)-C, (iv)-A
(b) (i)-D, (ii)-C, (ii)-A, (iv)-B
(c) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(d) (i)-D, (ii)-A, (iii)-B, (iv)-C
c
(xvii) NATO-এর সদর কার্যালয় অবস্থিত – (a) প্যারিসে (b) ব্রাসেলসে (c) জেনেভায় (d) নিউইয়র্কে b
(xviii) সুয়েজ খাল জাতীয়করণ করেন – (a) নেহরু (b) নাসের (c) টিটো (d) চার্চিল b
(xix ) দাঁতাত-এর অর্থ – (a) উত্তেজনা প্রশমন (b) উত্তেজনা বৃদ্ধি (c) ঠান্ডা যুদ্ধ (d) বিদ্রোহ ঘোষণা a
(xx) দিয়েন-বিয়েন-ফু-র যুদ্ধে জয়ী হয়েছিল – (a) ফ্রান্স (b) মার্কিন যুক্তরাষ্ট্র (c) ভিয়েতনাম (d) কম্বোডিয়া c
( xxi) প্যাট্রিক লুমুম্বা যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন – (a) ঘানা (b) কঙ্গো (c) মরক্কো (d) মাল্টা b
(xxii) ইন্দোনেশিয়া জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে – (a) 1947 (b) 1949 (c) 1950 (d) 1951 খ্রিস্টাব্দে
(xxiii) ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার ছিলেন – (a) জওহরলাল নেহরু (b) প্রশান্তচন্দ্র মহলানবিশ (c) বল্লভভাই প্যাটেল (d) মেঘনাদ সাহা a
(xxiv) SAARC-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – (a) ঢাকায় (b) বেঙ্গালুরুতে (c) ইসলামাবাদে (d) কলম্বোতে a
2 . নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):1×16=16
(i) স্যার টমাস রো কোন্ মোগল সম্রাটের রাজদরবারে আসেন?
জাহাঙ্গীর
(ii) আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ই ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলা শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।
(iii) বৈদেশিক বাণিজ্য চিনের কোন বন্দরদুটিতে সীমাবদ্ধ ছিল?
ক্যান্টন ও ম্যাকাও
অথবা, বাণিজ্যিক পুঁজি বলতে কী বোঝায়?
যে পুঁজি বা মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বা বাণিজ্যিক মূলধন বলে।
(iv) তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল?
হুং-সিউ-চুয়ান-এর নেতৃত্বে চিনে ১৮৫১ থেকে ১৮৬৪ সাল পর্যন্ত তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
(v) কে, কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
১৮৪৯ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি
অথবা, ‘পলাশির লুণ্ঠন’ বলতে কী বোঝো?
পলাশির যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল। ইংরেজরা সোনা, রুপো বা অন্য কোনো পণ্যসামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায় নি। তাই এই ঘটনাকে অনেকে লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। ব্রুকস অ্যাডামস আর্থিক নির্গমনের এই ঘটনাকে ‘পলাশির লুণ্ঠন’ বা ‘Plassey Plunder’ বলে অভিহিত করেছেন।
(vi) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
স্যার জেমস উইলিয়াম কোলভিল
(vii) চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়?
মেকলের বক্তব্য অনুসারে সমাজের উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে। ফলে সমাজের নীচের স্তরের মানুষরাও শিক্ষিত হবে। শিক্ষাবিস্তারের এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিলট্রেশন থিওরি বা চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত।
অথবা, কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
১৯২৫ সালের ২৫ ডিসেম্বর কানপুরে
(viii) দলিত কাদের বলা হয়?
ভারতে ব্রাহ্মণসহ উচ্চবর্ণের শোষণে শোষিত মাহার, নাদার, চামার, হরিজন, নমঃশূদ্র, ইঝাভা প্রভৃতি নিম্নবর্ণের লোকেরা দলিত নামে পরিচিত।
(ix) খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম করো।
শওকত আলী ও মহম্মদ আলী
অথবা, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন?
শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনাে ভারতীয় সদস্য না থাকায় এবং নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়ােজন, তা নির্ধারণের সুযােগ থেকে বঞ্চিত হওয়ায় ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন।
(x) লখনউ চুক্তি কবে ও কাদের মধ্যে সম্পাদিত হয়?
১৯১৬ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে।
(xi) মুসলিম লিগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী?
১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লিগের লাহোর অধিবেশনে দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিকে নিয়ে মুসলমানদের জন্য একটি পৃথক সার্বভৌম মুসলিম রাষ্ট্র গঠনের দাবি উত্থাপিত হয়। এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত। তবে এই প্রস্তাবে ‘পাকিস্তান’ কথাটির উল্লেখ না থাকলেও এটি পরবর্তীকালে ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিত হয়।
অথবা, ভিয়েতমিন কী?
হাে-চি-মিন ভিয়েতনামি মুক্তিযােদ্ধাদের নিয়ে ১৯৪১ খ্রিস্টাব্দে গঠন করেন ভিয়েতমিন বা ভিয়েতনামি স্বাধীনতা লিগ
(xii) ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন?
স্ট্যাফোর্ড ক্রিপস, পেথিক লরেন্স, এ ভি আলেকজান্ডার।
(xiii) গ্লাসনস্ত কী?
সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ প্রবর্তিত ‘গ্লাসনস্ত’ শব্দটির অর্থ হল ‘মুক্ত মন’। এর দ্বারা রাশিয়ায় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই স্বাধীন ও মুক্ত আলোচনার কথা বলা হয়।
(xiv) মার্শাল টিটো কে ছিলেন?
যুগোস্লাভিয়ার প্রথম রাষ্ট্রপতি মার্শাল টিটো জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করে বিশেষ খ্যাতি অর্জন করেন।
অথবা, প্রথম নির্জেটি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
যুগোস্লাভিয়ার বেলগ্ৰেড শহরে
(xv) তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কালে স্বাধীনতা প্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশ গুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়।
অথবা, কোন বছরকে ‘আফ্রিকার বছর’ বলা হয়?
১৯৬০, কারণ, এই বছর আফ্রিকার সবচেয়ে বেশি সংখ্যক অঞ্চল ঔপনিবেশিক শাসনের শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধনীনতা লাভ করে।
(xvi) ISRO-এর পুরো নাম কী?
ISRO এর সম্পূর্ণ নাম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organization)
| 1 | 2024 WBHA Test Paper: Inter-School Test 1 (History) |
| 2 | 2024 WBHA Test Paper: Inter-School Test 2 (History) |
| 3 | 2024 WBHA Test Paper: Inter-School Test 3 (History) |
| 4 | 2024 WBHA Test Paper: Inter-School Test 4 (History) |
| 5 | 2024 WBHA Test Paper: Inter-School Test 5 (History) |
| 6 | 2024 WBHA Test Paper: Inter-School Test 6 (History) |
| 7 | 2024 WBHA Test Paper: Inter-School Test 7 (History) |
| 8 | 2024 WBHA Test Paper: Inter-School Test 8 (History) |
| 9 | 2024 WBHA Test Paper: Inter-School Test 9 (History) |
| 10 | 2024 WBHA Test Paper: Inter-School Test 10 (History) |
| 11 | 2024 WBHA Test Paper: Inter-School Test 11 (History) |
| 12 | 2024 WBHA Test Paper: Inter-School Test 12 (History) |
| 13 | 2024 WBHA Test Paper: Inter-School Test 13 (History) |
| 14 | 2024 WBHA Test Paper: Inter-School Test 14 (History) |