নিম্নে উচ্চমাধ্যমিক, তৃতীয় সেমিস্টার, দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টারের জন্য। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় থেকে প্রশ্ন উত্তর।
দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন উত্তর
১। কাশ্মীরের কোন সুলতান হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেছিলেন?
- (ক) নাসির উদ্দিন মাহমুদ
- (খ) জয়নুল আবেদিন
- (গ) আলাউদ্দিন হোসেন শাহ
- (ঘ) ইউসুফ আদিল শাহ
২। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোন স্তম্ভ লেখতে দুটি শিব মূর্তি প্রতিষ্ঠার কথা উৎকীর্ণ হয়েছে?
- (ক) জুনাগড় প্রশস্তি
- (খ) দেওপাড়া প্রশস্তি
- (গ) হাতিগুম্ফা লেখ
- (ঘ) মথুরা স্তম্ভলেখ
৩। অদ্বৈত বাদের প্রবক্তা ছিলেন –
- (ক) শংকরাচার্য
- (খ) রামানুজ
- (গ) দাদু দয়াল
- (ঘ) বল্লভাচার্য
৪। প্রদত্ত তথ্য দুটি থেকে উক্তি গুলি কার তা নির্ণয় কর। তথ্য ১ : এই ভক্তি সাধক বলতেন ‘রাম-রহিম, হরি-হজরত, কৃষ্ণ-করিম সকলে এক এবং অদ্বিতীয়; আল্লাহ ও রাম একই ঈশ্বরের আলাদা নাম। তথ্য ২ : ঈশ্বর মসজিদে নেই, মন্দিরে নেই, কৈলাসে নেই, কাবাতেও নেই – ঈশ্বরের অধিষ্ঠান মানুষের হৃদয়ের মধ্যে।
- (ক) রামানন্দ
- (খ) মীরাবাঈ
- (গ) কবীর
- (ঘ) দাদু দয়াল
৫। কোন সুফি সাধক একজন হিন্দু সন্ন্যাসীর মত জীবন যাপন করতেন?
- (ক) বাহাউদ্দিন জাকারিয়া
- (খ) মইনুদ্দিন চিশতি
- (গ) সদরউদ্দিন আরিফ
- (ঘ) নিজাম উদ্দিন
৬। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে তার চিহ্নিত কর।
- (ক) শেখ মইনুদ্দিন চিশতি – অযোধান (পাকিস্তান)
- (খ) খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি – আগ্রা
- (গ) শেখ নিজামউদ্দিন আউলিয়া – দিল্লি
- (ঘ) সেখ ফরিদউদ্দিন গঞ্জ ই শক্কর – আজমির
৭। ‘আত্মার সঙ্গে পরামাত্মার অতিন্দ্রীয় মিলন’ হল — এর মূল কথা।
- (ক) সুফিবাদ
- (খ) নাথপন্থা
- (গ) তান্ত্রিক বৌদ্ধ ধর্ম
- (ঘ) ভক্তিবাদ
৮। স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
|---|---|
| (i) কবির | (a) কাওয়ালী সংগীত |
| (ii) মীরাবাঈ | (b) নগর সংকীর্তন |
| (iii) সুফি | (c) ভজন |
| (iv) শ্রীচৈতন্য | (d) দোঁহা |
বিকল্প সমূহ-
- (ক) i-d, ii-c, iii-a, iv-b
- (খ) i-a, ii-c, iii-d, iv-b
- (গ) i-d, ii-b, iii-a, iv-c
- (ঘ) i-d, ii-c, iii-b, iv-a
৯। সুফিরা কাদের থেকে জপ মালার ব্যবহার শেখে?
- (ক) খ্রিস্টান
- (খ) বৌদ্ধ
- (গ) ইহুদি
- (ঘ) হিন্দু
১০। নিচের ভক্তি বাদের মুখ্য ব্যক্তিদের ক্রম অনুসারে সাজাও।
- (ক) রামানন্দ – শংকরাচার্য – রামানুজ – মাধবাচার্য – কবীর
- (খ) শঙ্করাচার্য – রামানুজ – মাধবাচার্য – রামানন্দ – কবীর
- (গ) রামানুজ – শঙ্করাচার্য – কবীর – মাধবাচার্য – রামানন্দ
- (ঘ) রামানুজ – রামানন্দ – কবীর – মাধবাচার্য – শংকরাচার্য
১১। নিম্বার্ক ছিলেন ____________ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা।
- (ক) শ্রীবৈষ্ণব
- (খ) ব্যাসকূট
- (গ) সনকাদি
- (ঘ) সুফি
১২। ঠিক ভুল নির্ণয় কর। সংস্কৃত ভক্তি কথাটির অর্থ হল – (i) ভজন বা ঈশ্বরের আরাধনা (ii) যজ্ঞানুষ্ঠান (iii) ধর্ম পালন (iv) সংগীত
বিকল্পসমূহ-
- (ক) i, iii সঠিক এবং ii, iv ভুল
- (খ) i, ii, iii সঠিক এবং iv ভুল
- (গ) i সঠিক এবং ii, iii, iv ভুল
- (ঘ) iv সঠিক এবং i, ii, iii ভুল
১৩। যে ভক্তিসাধক নির্গুণ তত্ত্বে বিশ্বাসী ছিলেন না –
- (ক) কবীর
- (খ) গুরু নানক
- (গ) দাদু দয়াল
- (ঘ) মীরাবাঈ
১৪। বিবৃতি গুলির মধ্যে সম্পর্ক নির্ণয় কর। বিবৃতি ১ : হরিদাস নামে এক চবন শ্রীচৈতন্যের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। বিবৃতি ২ : শ্রীচৈতন্য নিজে ব্রাহ্মণ হয়েও জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভাতৃত্ববোধ জাগরণ করেছিলেন
- (ক) বিবৃতি ২ হল বিবৃতি ১-এর বিরোধী
- (খ) বিবৃতি ২ হল বিবৃতি ১-এর সঠিক কারণ
- (গ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
- (ঘ) বিবৃতি ১ এবং বিবৃতি ২ একে অপরের থেকে আলাদা
১৫। সার্বজনীন ভ্রাতৃত্বের তত্ত্ব স্বীকৃত হয়েছে –
- (ক) ভক্তিবাদে
- (খ) ব্রাহ্মণ্য ধর্মে
- (গ) তান্ত্রিক বৌদ্ধ ধর্মে
- (ঘ) জৈন ধর্মে
১৬। বিবৃতি গুলির মধ্যে সম্পর্ক নির্ণয় কর। বিবৃতি A : সুফিবাদ ইসলাম ধর্মের একটি অংশ। কারণ R : কোরআন হলো সুফিবাদের ভিত্তি
- (ক) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা
- (খ) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
- (গ) বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) ভুল
- (ঘ) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক
১৭। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হত –
- (ক) কলকাতাকে
- (খ) নবদ্বীপকে
- (গ) বীরভূমকে
- (ঘ) কোচবিহারকে
১৮। বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও। বিবৃতি : সাধারণ মানুষ ভক্তি আন্দোলনের প্রভাবে রামায়ণ, মহাভারত, গীতার সারমর্ম বুঝতে পারেন।
- (ক) ব্যাখ্যা ১ : সাধারণ মানুষ সংস্কৃত পড়তে শেখেন
- (খ) ব্যাখ্যা ২ : আলোচ্য পর্বে আঞ্চলিক ভাষায় গ্রন্থ রচিত হতে থাকে ও ভক্তি সাধকগণ সহজ-সরল স্থানীয় ভাষায় উপদেশ দান করেন
- (গ) ব্যাখ্যা ৩ : স্থানীয় ভাষায় সংস্কৃত গ্রন্থসমূহ মুদ্রিত হতে থাকে
- (ঘ) ব্যাখ্যা ৪ : রাজকীয় পৃষ্ঠপোষকতায় সংস্কৃত শিক্ষা দেওয়া হতে থাকে
১৯। নিম্নলিখিতদের মধ্যে কবিরের শিষ্য ছিলেন না –
- (ক) ধর্মদাস
- (খ) ঝালি
- (গ) ভাগোদাস
- (ঘ) হরিদাস স্বামী
২০। ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো।
প্রথাগতভাবে A কোনও পাঠশালাতে শিক্ষাগ্রহণ করেন নি, তবে তাঁর বাণীগুলি B নামক একটি গ্রন্থে সংকলিত হয়েছে। তিনি দুই পঙ্ক্তির ছোটো ছোটো শ্লোকের মাধ্যমে তাঁর বাণী মানুষের কাছে পৌঁছে দিতেন। এখানে A ও B হল –
- (ক) A = কবীর, B = দোঁহা
- (খ) A = রামানন্দ, B = দাসবোধ
- (গ) A = কবীর, B = বীজক
- (ঘ) A = গুরু নানক, B = আদি গ্রন্থ
উত্তরমালা
| ১। (খ) জয়নুল আবেদিন | ১১। (গ) সনকাদি |
| ২। (ঘ) মথুরা স্তম্ভলেখ | ১২। (গ) i সঠিক এবং ii, iii, iv ভুল |
| ৩। (ক) শংকরাচার্য | ১৩। (ঘ) মীরাবাঈ |
| ৪। (গ) কবীর | ১৪। (খ) বিবৃতি ২ হল বিবৃতি ১-এর সঠিক কারণ |
| ৫। (খ) মইনুদ্দিন চিশতি | ১৫। (ক) ভক্তিবাদে |
| ৬। (গ) শেখ নিজামউদ্দিন আউলিয়া – দিল্লি | ১৬। (ক) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা |
| ৭। (ঘ) ভক্তিবাদ | ১৭। (খ) নবদ্বীপকে |
| ৮। (ক) i-d, ii-c, iii-a, iv-b | ১৮। (খ) ব্যাখ্যা ২ : আলোচ্য পর্বে আঞ্চলিক ভাষায় গ্রন্থ রচিত হতে থাকে ও ভক্তি সাধকগণ সহজ-সরল স্থানীয় ভাষায় উপদেশ দান করেন |
| ৯। (ঘ) হিন্দু | ১৯। (ঘ) হরিদাস স্বামী |
| ১০। (খ) শঙ্করাচার্য – রামানুজ – মাধবাচার্য – রামানন্দ – কবীর | ২০। (গ) A = কবীর, B = বীজক |