উচ্চমাধ্যমিক HS 4th Semester Bengali Question Paper 2026 বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার সমস্ত রকম প্রশ্নপত্র উত্তরসহ।
WBCHSE HS 4th Semester Bengali Question Paper 2026
বাংলা
‘ক’ ভাষা
SEMESTER-IV (New System)
২০২৬
মোট সময়: ২ ঘন্টা
[পূর্ণমান: ৪০]
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
নির্দেশাবলি
- এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা ৮
- প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।
This Question Booklet is sealed by Reverse Jacket. The candidate has to cut the jacket to open the booklet shown on the opening side of the Question Booklet. Candidate may use scale to cut open the jacket.
বিভাগ – ক
[৫ অথবা (৩+২) নম্বরের প্রশ্ন] ৬ x ৫ = ৩০
১. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
- A) মানিক বন্দ্যোপাধ্যায়-এর ‘হলুদ পোড়াট গল্পের নবীন চরিত্রটি আলোচনা করো। ৫
- B) ‘অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবির’। গৌরবির পরিচয় দাও। গৌরবির দুশ্চিন্তার কারণ কী? ২+৩
২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
- A) ‘মধ্যবিত্তমদির জগতে। আমরা বেদনাহীন-অন্তহীন বেদনার পথে’ উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। ৫
- B) ‘মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এল। ছেলে এল না।।’ কবিতাটি কোন্ প্রেক্ষিতে লেখা? ছেলের ঘরে না ফেরার কারণ কী? ২+৩
৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
- A) ‘এই তো জীবনের সত্য কালীনাথ’ জীবনের সত্য কী? বক্তা কীভাবে এই সত্যে উপনীত হলেন? ২+৩
- B) ‘পুরোনো দিনের কথা ভুলে যান চাটুজ্জেমশাই।’- কোন্ প্রসঙ্গে, কে, কাকে একথা বলেছেন? পুরোনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে? ২+৩
৪. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
- A) ‘অমন নবীন চোখ তো আমীরী নেইতিবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি।’ কে, কাকে একরী বলেছে? বক্তা কী দেখতে পেয়েছিলেন তা লেখো। ২+৩
- B) ‘একি উৎপাত। আমি আসি ভাই।’ কে, কাকে কথাটি বলেছে? কোন্ বিষয়টি উৎপাত বলে মনে হয়েছে? ২+৩
- C) “বোলো যে, ‘সুধা তোমাকে ভোলে নি।'” সুধা কেন অমলকে ভোলেনি? এই সূত্রে সুধা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। ৩+২
- D) “ডাকঘর? কার ডাকঘর” – ‘ডাকঘর’ শব্দটির সাধারণ অর্থ কী? রবীন্দ্রনাথ কোন্ তাৎপর্যে ‘ডাকঘর’ নাটকটির নামকরণ করেছেন? ২+৩
৫. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
- A) বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। ৫
- B) তথ্যচিত্র কাকে বলে? বাংলা তথ্যচিত্রের ধারা সম্বন্ধে যা জানো লেখো। ২+৩
বিভাগ-খ
১০ নম্বরের প্রশ্ন (১×১০=১০)
৬. নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দে একটি প্রবন্ধ রচনা করো:
A) প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো: ১০
পরিবেশ ও বিপন্ন মানুষ
বিগত শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধে এবং সেইসঙ্গে শিল্পবিপ্লবের কল্যাণে মানবজীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ স্বার্থের সংঘাত, লোভের অপরিমিত স্বভাব, ভ্রাতৃদ্বন্দু, অনৈক্যের চোরাবালি, ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতের সমস্যাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদের ক্ষেত্রে বৈষম্য। এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র্য। দারিদ্র্য দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য, আচ্ছন্দ্য, তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমানে পরিবেশের যে পরিবর্তন দেখা দিয়েছে, তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত। তাই তার সুরক্ষার প্রয়োজনীয়তাও প্রকট হয়ে উঠেছে।
B) প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো: ১০
সমুরেশ বসু
- জন্ম: ১১ ডিসেম্বর, ১৯২৪ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে। কৈশোর অতিবাহিত হয় কলকাতার উপকণ্ঠে নৈহাটিতে।
- পিতৃদত্ত নাম সুরথনাথ বসু।
- পিতা: মোহিনীমোহন বসু।
- মাতা: শৈবলিনী বসু।
- বিচিত্র সব অভিজ্ঞতায় জীবন ছিল ভরপুর।
- একসময় মাথায় ফেরি করে ডিম বিক্রি। পরে ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি। এই পর্বে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া।
- জেলখানায় বসে লেখা প্রথম উপন্যাস।
- কালকূট ও ভ্রমর ছদ্মনামে লেখা উপন্যাস।
- বিখ্যাত উপন্যাস: বি. টি. রোডের ধারে, গঙ্গা, বিবর, প্রজাপতি। কিশোর উপন্যাস: মোক্তার দাদুর কেতুবধ, জোনাকি ভূতের বাড়ি।
- ছোটদের জন্য তাঁর সৃষ্ট গোয়েন্দা গোগোল অত্যন্ত জনপ্রিয় হয়।
- পুরস্কার প্রাপ্তি: আনন্দ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার।
- ‘হোমসিয়ানা’ ক্লাব-এর নিয়মিত সদস্য।
- মৃত্যু: ১৯৮৮ খ্রিস্টাব্দের ১২ই মার্চ।