পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের Madhyamik History Question Paper 2026 (মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৩) MP History Question Paper 2023
Madhyamik History Question Paper 2026
2026
HISTORY
Time-3 Hours 15 Minutes
(First 15 minutes for reading the question paper only)
Full Marks-90
Special credit will be given for answers which are brief and to the point
marks will be deducted for spelling mistakes untidines, overwriting and bad handwriting
[‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ‘খ’ বিভাগে কেবলমাত্র সৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।]
বিভাগ ‘ক’
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×২০ = ২০
১.১ “লেটারর্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার” গ্ৰন্থে মোট চিঠির সংখ্যা কটি?
(ক) ২০টি
(খ) ২৫টি
(গ) ৩০টি
(ঘ) ৫০টি
উত্তর : (গ) ৩০টি
১.২ ‘জীবন স্মৃতি’ গ্রন্থটি লিখেছেন –
(ক) বিপিনচন্দ্র পাল
(খ) সরলাদেবী চৌধুরানী
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১.৩ রামমোহন রায় ‘ব্রাহ্মসভা’ প্রতিষ্ঠা করেন –
(ক) ১৮১৫ খ্রিঃ
(খ) ১৮২০ খ্রিঃ
(গ) ১৮২৩ খ্রিঃ
(ঘ) ১৮২৮ খ্রিঃ
উত্তর : (ঘ) ১৮২৮ খ্রিঃ
১.৪ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) উমেশচন্দ্র দত্ত
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তর : (গ) উমেশচন্দ্র দত্ত
১.৫ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৮২৫ খ্রিঃ
(খ) ১৮৩০ খ্রিঃ
(গ) ১৮৩৫ খ্রিঃ
(ঘ) ১৮৪০ খ্রিঃ
উত্তর : (গ) ১৮৩৫ খ্রিঃ
১.৬ ভারতে প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় –
(ক) ১৮৬৫ খ্রিঃ
(খ) ১৮৭০ খ্রিঃ
(গ) ১৮৭৮ খ্রিঃ আি
(ঘ) ১৮৮০ খ্রিঃ
উত্তর : (ক) ১৮৬৫ খ্রিঃ
১.৭ গয়ামুণ্ডা অন্যতম নেতা ছিলেন –
(ক) কোল বিদ্রোহের (১৮৩১-৩২)
(খ) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-‘৫৬)
(গ) মুন্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০)
(ঘ) চুয়াড় বিদ্রোহের (১৯৯৮-১৯)
উত্তর :- (গ) মুন্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০)
১.৮ উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলেছেন –
(ক) ডঃ রমেশচন্দ্র মজুমদার
(খ) ডিরোজিও
(গ) ডঃ সুরেন্দ্রনাথ সেন
(ঘ) ডঃ অনিল শীল
উত্তর : (ঘ) ডঃ অনিল শীল
১.৯ ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয় –
(ক) ১৮৭০ খ্রিঃ
(খ) ১৮৭২ খ্রিঃ
(গ) ১৮৭৫ খ্রিঃ
(ঘ) ১৮৭৬ খ্রিঃ
উত্তর : (গ) ১৮৭৫ খ্রিঃ
১.১০ ‘ভারত সভা’ প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৮৬৭ খ্রিঃ
(খ) ১৮৭২ খ্রিঃ
(গ) ১৮৭৫ খ্রিঃ
(ঘ) ১৮৭৬ খ্রিঃ
উত্তর : (ঘ) ১৮৭৬ খ্রিঃ
১.১১ ‘বসুবিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন –
(ক) সত্যেন্দ্রনাথ বসু
(খ) রাসবিহারী বসু
(গ) জগদীশচন্দ্র বসু
(ঘ) কাদম্বিনী বসু
উত্তর : (গ) জগদীশচন্দ্র বসু
১.১২ ভারতে ‘হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন –
(ক) পঞ্চানন কর্মকার
(খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
(গ) চার্লস উইলকিন্স
(ঘ) সুকুমার রায়
উত্তর : (খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
১.১৩ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর প্রথম সভাপতি ছিলেন –
(ক) মতিলাল নেহরু
(খ) তেজবাহাদুর সপ্রু
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) লালা লাজপত রায়
উত্তর : (ঘ) লালা লাজপত রায়
১.১৪ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল –
(ক) মাদ্রাজে
(খ) মালাবার উপকূলে
(গ) পঞ্জাবে
(ঘ) গুজরাটে
উত্তর : (ঘ) গুজরাটে
১.১৫ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন –
(ক) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
(খ) রাসবিহারী বসু
(গ) চিত্তরঞ্জন দাশ
(ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
উত্তর : (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
১.১৬ দু’-কড়ি বালা দেবী যুক্ত ছিলেন –
(ক) ছাত্র আন্দোলনে
(খ) নারী আন্দোলনে
(গ) বিপ্লবী আন্দোলনে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
উত্তর : (গ) বিপ্লবী আন্দোলনে
১.১৭ কনকলতা বড়ুয়া শহীদ হন –
(ক) অসহযোগ আন্দোলনে
(খ) আইন-অমান্য আন্দোলনে
(গ) বিপ্লবী আন্দোলনে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
উত্তর : (ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন –
(ক) জ্যোতিবা ফুলে
(খ) নারায়ন গুরু
(গ) ডঃ আম্বেদকর
(ঘ) গান্ধিজি
উত্তর : (ঘ) গান্ধিজি
১.১৯ ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন –
(ক) ১৯৪৮ খ্রিঃ
(খ) ১৯৫৪ খ্রিঃ
(গ) ১৯৬১ খ্রিঃ
(ঘ) ১৯৭১ খ্রিঃ
উত্তর : (গ) ১৯৬১ খ্রিঃ
১.২০ হরি সিংহ রাজা ছিলেন –
(ক) জয়পুর রাজ্যের
(খ) কাশ্মীর রাজ্যের
(গ) পাতিয়ালা রাজ্যের
(ঘ) জুনাগড় রাজ্যের
উত্তর : (খ) কাশ্মীর রাজ্যের
বিভাগ ‘খ’
২. যে কোনো যোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে) : ১৬×১ = ১৬
উপবিভাগ : ২-১
একটি বাক্যে উত্তর দাও : ১x৪ = ৪
(২.১.১) ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(২.১.২) দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন?
১৮৪৩ খ্রিস্টাব্দে
(২.১.৩) ‘মীরাট ষড়যন্ত্র মামলা’ কবে শুরু হয়?
১৯২৯ খ্রিস্টাব্দের ২০ মার্চ
(২.১.৪) ‘মতুয়া’ ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর
উপবিভাগ : ২-২
ঠিক না ভুল নির্ণয় করো : ১x৪ = ৪
(২.২.১) বিপিনচন্দ্র পালের জীবনী মূলক গ্রন্থের নাম ‘সত্তর বৎসর’।
ঠিক
(২.২.২) প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসুদন দত্ত।
ভুল, মধুসূদন গুপ্ত
(২.২.৩) গনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী।
ভুল, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গ চিত্রশিল্পী
(২.২.৪) জাতীয় শিক্ষা-পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে।
ঠিক
উপবিভাগ : ২-৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১x৪ = ৪
(২.৩.১) বল্লভভাই প্যাটেল (১) হায়দ্রাবাদ
(২.৩.২) ডঃ বি. আর. আম্বেদকর (২) ছাত্র আন্দোলন
(২.৩.৩) রসিদ আলি (৩) দলিত আন্দোলন
(২:৩.৪) মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী (৪) বারদৌলি আন্দোলন
উত্তর : (২.৩.১) – (৪), (২.৩.২) – (৩), (২.৩.৩) – (২), (২.৩.৪) – (১) হায়দ্রাবাদ
উপবিভাগ : ২-৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো : ১x৪ = ৪
(২.৪.১) ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত
(২.৪.২) কোলবিদ্রোহের কেন্দ্র রাঁচি
(২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র ঝাঁসি
(২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র দিল্লি
অথবা
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
শূন্যস্থান পূরণ করো : ১x৪ = ৪
(২.৪.১) সরলাদেবী চৌধুরীরানীর আত্মজীবনী গ্রন্থের নাম —।
উত্তর : জীবনের ঝরাপাতা
(২.৪.২) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় — খ্রিস্টাব্দে।
উত্তর : ১৮৫৭ খ্রিস্টাব্দে
(২.৪.৩) সুই মুন্ডা ছিলেন — বিদ্রোহের অন্যতম নেতা।
কোল বিদ্রোহ
(২.৪.৪) সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন —।
উত্তর : সিধু
উপবিভাগ : ২-৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো : ১x৪ = ৪
(২.৫.১) বিবৃতি : এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা ১ : তিনি ছিলেন কাউন্সিল অব এডুকেশনের সভাপতি।
ব্যাখ্যা ২ : তিনি ছিলেন কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।
ব্যাখ্যা ৩ : তিনি ছিলেন ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী।
উত্তর : ব্যাখ্যা ২ : তিনি ছিলেন কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।
(২.৫.২) বিবৃতি : ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন।
ব্যাখ্যা ১ : এই আইনের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের মঙ্গল সাধন করা।
ব্যাখ্যা ২ : এই আইনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য বজায় রাখা।
ব্যাখ্যা ৩ : এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা।
উত্তর : ব্যাখ্যা ৩ : এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা।
(২.৫.৩) বিবৃতি : আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃত।
ব্যাখ্যা ১ : তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কারিগরি বিভাগের প্রতিষ্ঠাতা।
ব্যাখ্যা ২ : তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কারজয়ী প্রথম ভারতীয়।
ব্যাখ্যা ৩ : তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস্-এর প্রতিষ্ঠাতা।
উত্তর : ব্যাখ্যা ৩ : তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস্-এর প্রতিষ্ঠাতা।
(২.৫.৪) বিবৃতি : মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় ১৯২১ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১ : এটি ছিল শিল্প শ্রমিকের বিদ্রোহ।
ব্যাখ্যা ২ : এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।
ব্যাখ্যা ৩ : এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ।
উত্তর : ব্যাখ্যা ২ : এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।
বিভাগ : ‘গ’
৩. দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি) : ২ × ১১ = ২২
৩.১ আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরকারী নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কী?
৩.২ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
৩.৩ এদেশে শিক্ষা বিস্তারে খ্রিষ্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল?
৩.৪ “সর্বধর্ম সমন্বয়” বলতে কী বোঝায়?
৩.৫ “বিপ্লব” বলতে কী বোঝায়?
৩.৬ ফরাজি আন্দোলন ব্যর্থ হল কেন?
৩.৭ ‘হিন্দু মেলা’ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো।
৩.৮ জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দ মঠ’ উপন্যাসটির কীরূপ ভূমিকা ছিল?
৩.৯ পঞ্চানন কর্মকার কে ছিলেন?
৩.১০ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১১ স্বদেশি আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেয় নি?
৩.১২ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গঠিত হয়?
৩.১৩ ‘কালাইল সার্কুলার’ বলতে কী বোঝায় ?
৩.১৪ ‘দলিত’ কাদের বলা হয়?
৩.১৫ ‘ভারতভুক্তির দলিল’ বলতে কী বোঝায়
৩.১৬ ‘রাজাপুনর্গঠন কমিশন’ (১৯৫৩) কেন গঠিত হয়?
বিভাগ : ‘ঘ’
৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
(প্রতিটি উপ-বিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) : ৪ × ৬ = ২৪
উপবিভাগ : ঘ-১
৪.১ উনিশ শতকে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন?
৪.২ উনিশ শতকের নবজাগরণকে ‘সীমাবদ্ধ নবজাগরণ’ বলা হয় কেন?
উপবিভাগ : ঘ-২
৪.৩ উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলা হয় কেন?
৪.৪ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?
উপবিভাগ : ঘ-৩
৪.৫ শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বই এর সম্পর্ক বিশ্লেষণ করো।
৪.৬ বাংলা মুদ্রন শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো।
উপবিভাগ : ঘ-৪
৪.৭ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের কীরূপ ভূমিকা ছিল?
৪.৮ দলিত আন্দোলনে ডঃ আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করো।
বিভাগ : ‘ঙ’
৫. পনেরো-ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ × ৮ = ৮
৫.১ মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ করো । ৮
৫.২ এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার এবং ড্রিঙ্কওয়াটার বেথুনের ভুমিকা আলোচনা করো। ৫+৩
৫.৩ উনিশ শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল? একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ৩+৫