রবীন্দ্রনাথ ঠাকুরের উপনিবেশিক শিক্ষা নীতির সমালোচনা

দশম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়- বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে রবীন্দ্রনাথ কিভাবে উপনিবেশিক শিক্ষা নীতির সমালোচনা করেছিলেন তা আলোচনা করা হল।

Table of Contents

রবীন্দ্রনাথ ঠাকুরের উপনিবেশিক শিক্ষা নীতির সমালোচনা

প্রশ্ন:- রবীন্দ্রনাথ কিভাবে উপনিবেশিক শিক্ষা নীতির সমালোচনা করেছিলেন?

ভূমিকা :- রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে “শিক্ষা হল, বাইরের প্রকৃতি ও অন্তঃপ্রকৃতির মধ্যে সমন্বয় সাধন।” কিন্তু সেই সময় ভারতে যে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা প্রচলিত ছিল তা রবীন্দ্রনাথের মনঃপুত হয়নি।

যান্ত্রিক ব্যবস্থা

রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে একটি যান্ত্রিক ব্যবস্থা হিসেবে দেখেছেন। তাঁর কাছে শিক্ষাপ্রদানের ঔপনিবেশিক স্কুল ব্যবস্থা একটি কারখানার মতো। তিনি বলেছেন, “ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল, মাস্টার এই কারখানার অংশ— চারটের সময় কারখানা বন্ধ হয়।”

নীরস বিষয়

ঔপনিবেশিক ব্যবস্থায় চার দেওয়ালের ভেতর শিক্ষাগ্রহণ রবীন্দ্রনাথের কাছে নীরস মনে হয়েছে। তাঁর মতে এই ব্যবস্থায় শিক্ষাগ্রহণ আসলে নীরস পাঠ্যবস্তু গ্রহণ করে শুধুমাত্র ডিগ্রি অর্জন ছাড়া আর কিছু নয়।

সীমিত সুযোগ

রবীন্দ্রনাথের মতেঔপনিবেশিক শিক্ষাব্যবস্থায় শিক্ষাগ্রহণের সুযোগ কম। কারণ, এই ব্যবস্থায় কেবল শহরের একটা শ্রেণির মানুষ শিক্ষাগ্রহণের সুযোগ পেয়ে শ্রেষ্ঠ হয়ে ওঠে।ভারতের অবশিষ্ট জনমানব অশিক্ষার অন্ধকারেই থেকে যায়।

প্রগতি বিরোধী পদ্ধতি

ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার একটিঅন্যতম দিক ছিল বিদেশি ভাষার মাধ্যমে শিক্ষাগ্রহণ। তাই এই ব্যবস্থা প্রগতিশীলতার বিরোধী। রবীন্দ্রনাথের মতে বিদেশি ভাষার মাধ্যমে পাশ্চাত্যের প্রগতিশীল চিন্তাধারা আত্মস্থ করার কাজ বাধাপ্রাপ্ত হয়।

জ্ঞানার্জনের প্রতিবন্ধক

ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থায় বিদেশি ভাষার মাধ্যমে শিক্ষাদান শিক্ষার্থীর স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে বলে তিনি মনে করতেন।কারণ, একমাত্র মাতৃভাষার মাধ্যমে শিক্ষাই শিক্ষার্থীর সহজাত জ্ঞান বৃদ্ধি করতে পারে।

জ্ঞানভিক্ষার কেন্দ্র

রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে জ্ঞানভিক্ষার কেন্দ্রে পরিণত করেছে। ভারতের শিক্ষাব্যবস্থায় জাতীয় মর্যাদাকে বাদ দিয়ে পাশ্চাত্যর ধার করা বিদ্যাকে অনুকরণ করাই যেন প্রধান নীতি হয়ে দাঁড়িয়েছে।

উপসংহার :- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘শিক্ষার সমস্যা’, ‘শিক্ষার হেরফের’, ‘স্বদেশি সমাজ’, ‘তোতাকাহিনী’ প্রভৃতি রচনায় ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার নানান ত্রুটিবিচ্যুতি তুলে ধরে তার সমালোচনা করেছেন। তিনি ভারতের ঔপনিবেশিক শিক্ষানীতি থেকে পৃথক শিক্ষানীতি প্রবর্তনের বিষয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন। পরবর্তীকালে নিজ উদ্যোগে তিনি দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

দশম শ্রেণীর ইতিহাস (পঞ্চম অধ্যায়) বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস পঞ্চম অধ্যায়- বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

বিকল্প চিন্তা ও উদ্দোগ

(উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা

৫.১. বাংলায় ছাপাখানার বিকাশ

(৫.১.ক.) ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্বন্ধ
(৫.১.খ.) ছাপাখানার ব্যাবসায়িক উদ্যোগ
(৫.১.গ.) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও ইউ. এন. রায় অ্যান্ড সন্স

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাবলির সময়কাল উল্লেখ-সহ সারণি)

৫.২. বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ

(৫.২.ক.) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স
  • ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স (আই এ সি এস)-এর প্রতিষ্ঠা এবং বাংলায় আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে এর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবা, বাংলায় আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স (IACS)-এর অবদান লেখো।
  • ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স (আই এ সি এস)-এর প্রতিষ্ঠা ও পরিচালনা সম্পর্কে কী জান। অথবা, ড. মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন?
(৫.২.খ.) কলকাতা বিজ্ঞান কলেজ
(৫.২.গ.) বসুবিজ্ঞান মন্দির
  • টীকা লেখ- বসু বিজ্ঞান মন্দির। অথবা, বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো।
  • জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান গবেষণা উল্লেখ করে ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা ব্যাখ্যা করো।
(৫.২.ঘ.) জাতীয় শিক্ষা পরিষদ
  • জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়?
  • টীকা লেখ: জাতীয় শিক্ষা পরিষদ।
  • জাতীয় শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কেমন ছিল?
  • জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো।
  • ‘জাতীয় শিক্ষা পরিষদ’ সম্পর্কে আলোচনা করো।
  • জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠা ও জাতীয় শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে জাতীয় নেতৃবৃন্দের উদ্যোগ কীরূপ ছিল?
(৫.২.ঙ.) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
  • বাংলার কারিগরি শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিকাল ইন্সটিটিউটের ভূমিকা আলোচনা কর।

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাবলির সময়কাল উল্লেখ-সহ সারণি)

৫.৩. ঔপনিবেশিক শিক্ষার ধারণার সমালোচনা

  • শিক্ষা সংক্রান্ত ঔপনিবেশিক ধারণার বিরোধিতায় গৃহীত কয়েকটি উদ্যোগের উল্লেখ করো।
  • ঔপনিবেশিক শিক্ষার ধারাটিকে কীভাবে সমালোচনা করা যেতে পারে? অথবা, ভারতের ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে তুমি কীভাবে সমালোচনা করবে?
(৫.৩.ক.) রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতন ভাবনা
  • রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে আলোচনা কর।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
  • রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
(৫.৩.খ.) বিশ্বভারতীর উদ্যোগ
  • রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কীভাবে একটি উৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়?
  • রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। অথবা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে টীকা লেখো।
  • বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও।
(৫.৩.গ.) প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা
  • প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রচিন্তা ব্যাখ্যা করো।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনায় মানুষ সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি ছিল?

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাবলির সময়কাল উল্লেখসহ সারণি)

Leave a Comment