বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণগুলি কী ছিল

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণগুলি কী ছিল তা আলোচনা করা হল।

Table of Contents

বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণগুলি কী ছিল

প্রশ্ন:- বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণগুলি কী ছিল?

ভূমিকা:- বিংশ শতকের প্রথমার্ধে ভারতে ব্রিটিশবিরোধী বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবীদের দেশপ্রেম, আত্মত্যাগ, সততা প্রভৃতি ছিল প্রশ্নাতীত। তা সত্ত্বেও বিভিন্ন কারণে এই আন্দোলন দেশের স্বাধীনতা এনে দিতে ব্যর্থ হয়।

গণসংযোগের অভাব

বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত যুবকদের অধিকাংশই এসেছিলেন সমাজের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় থেকে। তাই তাদের আন্দোলনও শিক্ষিত ও মধ্যবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

মতভেদ

বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিপ্লবীদের মধ্যে বা বিপ্লবী সংগঠনগুলির মধ্যে বিভিন্ন সময়ে মতভেদ লক্ষ্য করা গেছে। প্রমথনাথ মিত্র প্রমুখ তাদের আন্দোলনকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইলেও বারীন্দ্র ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখ সন্ত্রাস ও গুপ্তহত্যার সীমাবদ্ধ পথেই তাদের আন্দোলনকে পরিচালিত করতে চেয়েছিলেন।

দমননীতি

ব্রিটিশ সরকার সশস্ত্র বিপ্লবী আন্দোলন প্রতিহত করার উদ্দেশ্যে তীব্র দমননীতি গ্রহণ করে। ব্যাপক তল্লাশি, গ্রেফতারি, চরম পুলিশি নির্যাতন, মামলা প্রভৃতির মাধ্যমে সরকার বিপ্লবী আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দেয়।

বিশ্বাসঘাতকতা

বিপ্লবী দলের মধ্যে বিভিন্ন বিশ্বাসঘাতকদের অস্তিত্ব বিপ্লববাদের যথেষ্ট ক্ষতি করে। রাসবিহারী বসু, বাঘাযতীন প্রমুখ বিপ্লবীর পরিকল্পনাগুলি বিশ্বাসঘাতকাদের জন্যই ব্যর্থ হয়ে যায়।

আঞ্চলিকতা

বিপ্লবীদের কার্যকলাপ প্রধানত বাংলা, পাঞ্জাব ও মহারাষ্ট্রে সীমাবদ্ধ ছিল। ফলে এই আন্দোলন একসঙ্গে সারা দেশে ব্রিটিশ সরকারকে চাপে ফেলতে ব্যর্থ হয়।

উপসংহার:- ভারতের বিপ্লবী আন্দোলনগুলি আপাত দৃষ্টিতে ব্যর্থ হলেও বিপ্লবীদের আত্মত্যাগ জনমানসে গভীর ছাপ ফেলেছিল। ব্রিটিশ শক্তি উপলব্ধি করেছিল, বিপ্লবীদের কার্যকলাপ ভারতে ব্রিটিশ শাসনকে অচিরেই ধ্বংস করবে।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

  • বিশ শতকে ভারতে ব্রিটিশ-বিরোধী নারী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল?
(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
  • বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
  • অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও।
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
  • আইন অমান্য আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও।
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
  • মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন?
  • ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও।
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
  • সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
  • বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও।
  • সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান সম্পর্কে কি জান?
(৭.১.চ.) দীপালি সংঘ
  • বাংলার বিপ্লবী আন্দোলনে লীলা নাগের অবদান উল্লেখ করো। অথবা, বাংলার বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবা, ইতিহাসে লীলা নাগ স্মরণীয় কেন?
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
  • বাংলার বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান সম্পর্কে আলোচনা করো।
(৭.১.জ.) কল্পনা দত্ত
  • বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের অবদান আলোচনা করো। অথবা, ইতিহাসে কল্পনা দত্ত স্মরণীয় কেন?
(৭.১.ঝ.) বীণা দাস
  • বীণা দাস ইতিহাসে স্মরণীয় কেন?

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

  • বিপ্লবী আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী তথা লক্ষ্মী সায়গলের ভূমিকা কি ছিল?

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

  • বিশ শতকে ভারতে ছাত্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • বিশ শতকে জাতীয় আন্দোলনের সঙ্গে বিভিন্ন শ্রেণি বা গোষ্ঠীর আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment