মুখরোচক ঝাল ফুলকপির পিঠা
ঝাল ফুলকপির পিঠা বানানোর উপকরণ
- হাফ সেদ্ধ ফুলকপি
- ৫০ গ্রাম সুজি
- ২০০ গ্রাম ময়দা
- ধনেপাতা কুচি ১ মুঠো
- স্বাদমতো লবণ
- পরিমান মতো জল
- ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/৪ চা চামচ লঙ্কার গুঁড়ো
- ১/৪ চা চামচ জিরে গুঁড়ো
- ১/৪ চা চামচ ধনে গুঁড়ো
- ১/৪ চা চামচ গরম মসলার গুঁড়ো
- ৩ টেবিল চামচ তেল
সুস্বাদু ঝাল ফুলকপির পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে সেদ্ধ ফুলকপি নিয়ে ভালো করে ম্যাশ করে নিন। তার মধ্যে সুজি ও ময়দা মিশিয়ে দিন।
- (২) এবার উপরে উল্লেখ করা সমস্ত উপকরণ ও মসলা মিশিয়ে দিন। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিন।
- (৩) তারপর একটি প্যানে তেল গরম করে তার মধ্যে হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে ও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিন।
- (৪) ব্যস রেডি ঝাল ফুলকপির পিঠা। এবার গরম গরম ঝাল ফুলকপির পিঠা পরিবেশন করুন।