স্বর্ণ বীজ বপন করতে কেউ রাজি হল না কেন

হাসবিদ্যকথা গদ্যাংশ থেকে স্বর্ণ বীজ বপন করতে কেউ রাজি হল না কেন এই প্রশ্নটির উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার জন্য।

স্বর্ণ বীজ বপন করতে কেউ রাজি হল না কেন

প্রশ্নঃ- স্বর্ণ বীজ বপন করতে কেউ রাজি হল না কেন?

ভূমিকা

বিদ্যাপতি রচিত ‘হাসবিদ্যকথা’ গল্পে ধূর্ত চোরের কাহিনী লিপিবদ্ধ করেছেন। একজন চোর নিজের বুদ্ধি দ্বারা মৃত্যুর হাত থেকে কীভাবে ফিরে এসেছেন তা বর্ণিত হয়েছে।

পূর্ব প্রসঙ্গ

মৃত্যুদণ্ড সাজা প্রাপ্ত চারজন চোরের মধ্যে তিনজন চেরের মৃত্যুর পর চতুর্থ চোরের প্রাণ বাঁচানোর ইচ্ছা প্রবলভাবে জেগে ওঠে। সে মৃত্যুর হাত থেকে বাঁচতে এক মহাবিদ্যার দাবী করেন। সেই মহাবিদ্যার হল সোনা চাষ করার বিদ্যা।

স্বর্ণ বপন প্রস্তুতি

রাজার অনুমতিতে চোর সোনা গলিয়ে সরষের দানার মতো বীজ তৈরি করে। এরপর রাজার কাছে একজন সৎ ব্যাক্তির প্রয়োজনের কথা জানায়। চোর ঘোষণা করে যে জীবনে কখনোও কোনো কিছু চুরি করেনি সে স্বর্ণ বীজ বপনের অধিকারী।

শর্তের ফাঁদ

চোরের শর্ত অনুযায়ী সকলে রাজাকে অনুরোধ করলে রাজা জানায় তিনি একবার তার বাবার টাকা চুরি করেছিলেন। এরপর মন্ত্রীকে বলা হলে তিনিও তার চুরির কথা স্বীকার করেন। অবশেষে বিচারপতিকে বপন করতে বলা হলে তিনি জানান শৈশবে মায়ের কাছ থেকে লুকিয়ে মিষ্টি চুরি করে ছিলেন।

 এইভাবে চতুর্থ চোর রাজা, মন্ত্রী, বিচারপতি সকলকে চোর বলে প্রমাণিত করেন। চোরের কৌশলে একে একে সকলেই চোর প্রমাণিত হওয়ায় কেও স্বর্ণ বীজ বপন করতে রাজি হলেন না।

Leave a Comment