West Bengal School Service Commission Work Education Question Paper 1998 With Answer পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ১৯৯৮ সালের কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র উত্তরসহ দেওয়া হল।
Work Education Question Paper 1998
(পরীক্ষার্থীদের স্মৃতি থেকে সংগৃহীত)
1. “বিদ্যালয়ে কর্মশিক্ষার কর্মসূচি বৃত্তিশিক্ষার কর্মসূচি নয়।” -এই উক্তিটির উপর মন্তব্য করুন।
উত্তর:- কর্মশিক্ষা বৃত্তিশিক্ষা নয়’ – উক্তিটির যাথার্থ্য প্রতিপন্ন করুন। এটার উত্তরও প্রদত্ত প্রশ্নটির উত্তরের মতো হবে।)
(৪৫ পৃষ্ঠার শেষ প্রশ্নোত্তর দেখুন।)
2. মহারাষ্ট্র ও গুজরাট এলাকায় কেন ভারতের তুলা চাষ ও তুলার ফলন সর্বাধিক?
উত্তর:- তুলা চাষের অনুকূল পরিবেশ হল সামুদ্রিক নোনা বায়ু বা আর্দ্র সমুদ্রবায়ু এবং কৃয়মৃত্তিকা। এই পরিবেশ মহারাষ্ট্র ও গুজরাটে থাকায় ওইসব অঞ্চলে ভারতের সর্বাধিক কার্পাস চাষ ও তুলার ফলন হয়।
3. কম্পোস্ট সার কী?
উত্তর:- (কম্পোস্ট সারকে বাংলায় বলে পাতাপচা সার। তাই পাতাপচা সার কী ? এই প্রশ্নেরও একই উত্তর হবে।)
(৪৩৭ পৃষ্ঠার তৃতীয় প্রশ্নোত্তর দেখুন।)
4. ‘কর্ম অভিজ্ঞতা হল কর্মের সঙ্গে শিক্ষার সাঙ্গীকরণের পদ্ধতি’—উক্তিটির উপর মন্তব্য করুন।
উত্তর:- এটি কোঠারি কমিশনের (১৯৬৪-১৯৬৬) উক্তি। শিক্ষার্থী কর্মশিক্ষার জন্য কোনো উৎপাদনাত্মক কাজ দেখে বা করে কর্ম অভিজ্ঞতা লাভ করে। তার সেই অভিজ্ঞতা তাকে ওই কাজটির সঙ্গে স্কুলপাঠ্য বিষয়গুলির সম্পর্ক উপলব্ধিতে সাহায্য করে। ফলে কর্ম ও শিক্ষা সাঙ্গীকৃত হয়।
5. ‘কোনো একটি নির্দিষ্ট বিদ্যালয়ের স্থানীয় সমাজ ও পরিবেশই ঠিক করে দেয় যে বিদ্যালয় কী ধরনের কর্মপ্রকল্প কর্মশিক্ষার জন্য গ্রহণ করবে’ -একথা কতদূর সত্য?
উত্তর:- একথা একেবারে নির্ভেজাল সত্য। কারণ, বিদ্যালয়ের জন্য কর্মপ্রকল্প নির্বাচনের সময় প্রকল্পে ব্যবহৃত উপাদান ও উপকরণের সহজলভ্যতা, উৎপাদিত বস্তুর পারিপার্শ্বিক সমাজে চাহিদা এবং স্থানীয় লোকসমাজের সাহায্য কতটা পাওয়া যাবে ইত্যাদি বিষয়ের প্রতি নজর দিতে হয়। যেমন গ্রামের বিদ্যালয়ের ক্ষেত্রে কৃষি প্রকল্প নির্বাচন।
6. “শিক্ষার্থীদের কর্মশিক্ষায় কর্মসম্পাদনকালে তাদের সাঙ্গীকৃত জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য অন্যান্য বিষয়ে শিক্ষকের সক্রিয় সহযোগিতা চাই”— মন্তব্য করুন।
উত্তর:- যেহেতু কর্মশিক্ষা নির্দিষ্ট একটি বিষয় নয়, একটি প্রবেশিকা, তাই সব বিষয়ের মধ্যেই কর্মশিক্ষাকে খুঁজে পাওয়া যাবে। সুতরাং শিক্ষার্থীরা যখন কোনো নির্দিষ্ট কর্মপ্রকল্প সম্পাদন করবে তখন তাদের বিভিন্ন বিষয়ের জ্ঞান দরকার হতে পারে। এই ব্যাপারে বিভিন্ন বিষয় শিক্ষকের সক্রিয়ভাবে শিক্ষার্থীদের সাহায্য করা জরুরি।
7. “স্থানীয় লোকসমাজ ও বস্তুসম্পদ কর্মশিক্ষার কর্মসূচির যথাযথ রূপায়ণে সাহায্য করতে পারে”—উক্তিটির উপর মন্তব্য করুন। (এই প্রশ্নের উত্তর স্থানীয় লোকসমাজকে কর্মশিক্ষার কর্মসূচিতে কীভাবে সংযুক্ত করা যায়?—এই প্রশ্নের উত্তরের মতো হবে।)
উত্তর:- (i) ৮২ পৃষ্ঠার তৃতীয় প্রশ্নোত্তর থেকে নিন। অর্থাৎ ১৭ নং প্রশ্নোত্তর দেখুন। (ii) গ্রামের অধিকাংশ পরিবারই প্রচুর জৈব সার মজুত করেন যা তাঁরা বিদ্যালয়ের কৃষি প্রকল্পের প্রয়োজনে লাগাতে পারেন।
8. ‘কর্মশিক্ষার বর্তমান মূল্যায়ন পদ্ধতিতে বিশেষ কিছু পরিবর্তন করা যেতে পারে’—মন্তব্য করুন।
উত্তর:- (১৭৮ পাতায় লিখিত তৃতীয় অর্থাৎ ২০ নং প্রশ্নের উত্তরের মতো হবে। খালি আরম্ভে যোগ করতে হবে—কর্মশিক্ষার বর্তমান মূল্যায়ন পদ্ধতিতে বিশেষ কিছু পরিবর্তন করা যেতে পারে। যেমন – )
9. সোপস্টক কী?
উত্তর:- (৩৯৮ পৃষ্ঠার দ্বিতীয় প্রশ্নোত্তর দেখুন।)
10. কর্মশিক্ষার উৎপাদিত দ্রব্যের বিপণন করা যায় কীভাবে ?
উত্তর:- (১৬১ পৃষ্ঠায় লিখিত তৃতীয় অর্থাৎ ১৮ নং প্রশ্নোত্তর দেখুন।)
11. কোনো একটি কর্মপ্রকল্পে অংশগ্রহণের ফলে শিক্ষার্থী কী পরিমাণ জ্ঞান অর্জন করল তা যাচাই করার জন্য চারটি প্রশ্ন রচনা করুন।
উত্তর:- মনে করি একটি নির্দিষ্ট কর্মপ্রকল্প হল সাবান তৈরি। এটি সম্পাদনের পর শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান মাপতে নিম্নলিখিত প্রশ্নগুলি করা যায়-
- (a) কস্টিক লাই কীভাবে তৈরি করে এবং কীভাবে তার ঘনত্ব মাপে?
- (b) কস্টিক সোডা কীভাবে তৈরি হয়?
- (c) রজন কী? এটি কোথায় পাওয়া যায়?
- (d) সোপস্টক বলতে কী বোঝায়?
12. মরশুমি ফুল চাষের জন্য আপনি কেমন করে একখণ্ড জমি নির্বাচন করবেন?
উত্তর:- মরশুমি ফুল চাষের জন্য এমনভাবে একখণ্ড জমি নির্বাচন করতে হবে যাতে – (i) সেই জমি ঢালু হয় যার ফলে গাছের গোড়ায় জল দাঁড়াতে না পারে। (ii) জমির কাছেই যেন প্রচুর জলের সুব্যবস্থা থাকে এবং (iii) জমির মাটিতে যেন প্রচুর জৈব সার থাকে।
13. অর্থনৈতিক দিক বিচার করে বিদ্যালয়ে কর্মশিক্ষার জন্য কাঠের কাজ বা সবজি চাষের গুরুত্ব কী?
উত্তর:- (i) বিদ্যালয়ের কাঠ দিয়ে তৈরি চেয়ার, টেবিল, দরজা, জানলা, বেও ইত্যাদির মাঝে মাঝে রিপেয়ারিং-এর দরকার হয়। বিদ্যালয় -এর শিক্ষার্থীরা কাঠের কাজ শিখলে ওইসব জিনিস তারা রিপেয়ার করতে পারবে। (ii) কর্মশিক্ষার কর্মপ্রকল্প হিসাবে সবজি চাষ করলে তা বিদ্যালয়ে হোস্টেল ও ক্যান্টিনে ব্যবহার করা যায়। ফলে বিদ্যালয়ের আর্থিক সাশ্রয় হয়।
14. বালিশের ঢাকনা ইত্যাদিতে ফুলের বা লতাপাতার ডিজাইন সেলাই করতে হলে কোন্ ধরনের সেলাই আপনি ব্যবহার করবেন?
উত্তর:- (i) এই কাজে সার্টিন স্টিচ খুব উপকারী। সার্টিন স্টিচ দিয়ে লতা-পাতা-ফুল ইত্যাদির ডিজাইন পূর্বে নকশা করা বালিশের ঢাকনা ইত্যাদিতে ভরতি করলে সেগুলি দেখতে একেবারে ছবির মতো সুন্দর দেখায়, (ii) তবে নকশাটি বড়ো হলে কাশ্মীরি স্টিচ দরকার হয়; কারণ স্যাটিন স্টিচ্ ছোটো নকশায় ভালো দেখা যায়।
বি:দ্র: মনে রাখবেন আমরা পরীক্ষার্থীদের স্মৃতি থেকে এই পর্যন্ত প্রশ্নগুলি সংগৃহীত পেরেছি।
আরোও পড়ুন
- WBSSC/SLST: Work Education Question Paper 2000
- WBSSC/SLST: Work Education Question Paper 2010
