WBSSC/SLST: Work Education Question Paper 2000

West Bengal School Service Commission Work Education Question Paper 2000 With Answer পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ২০০০ সালের কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র উত্তরসহ দেওয়া হল।

Work Education Question Paper 2000

(পরীক্ষার্থীদের স্মৃতি থেকে সংগৃহীত)

Group – A

১। সমাজোপযোগী উৎপাদনাত্মক কর্ম-এর একটি উপযুক্ত সংজ্ঞা লিখুন।

উত্তর:- “সমাজোপযোগী উৎপাদনাত্মক কর্ম হল এমন উদ্দেশ্যমূলক ও অর্থবহ কায়িক শ্রম, যার দ্বারা সামগ্রী উৎপাদিত হবে এবং সমাজসেবা সম্পাদিত হবে এবং সেগুলি সামাজিক দিক থেকে জনসম্প্রদায়ের পক্ষে উপযোগী হবে।” (ঈশ্বরভাই প্যাটেল কমিটির প্রতিবেদন।)

২। কর্মশিক্ষার যে-কোনো দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করুন।

উত্তর:- (i) (৪৪ নং পৃষ্ঠায় “কর্মশিক্ষার লক্ষ্য কী?”—এই প্রশ্নটির অর্থাৎ ৯নং প্রশ্নের উত্তর দেখুন।

৩। কোন্ কোন্ দিক থেকে কর্মশিক্ষার শিক্ষার্থী মনস্তাত্ত্বিক বিকাশের সঙ্গে সম্পর্কিত?

উত্তর:- কর্মশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে দৈহিক ও মানসিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ, প্রেষণার সৃষ্টি, ব্যক্তিসত্তার বিকাশ প্রভৃতি মনস্তাত্ত্বিক বিকাশ ঘটে।

৪। কর্মপ্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ পটুত্বগুলি কীভাবে বিকাশলাভ করে? যে-কোনো দুটির উল্লেখ করুন।

উত্তর:- (i) পরিবেশের কর্মজগতের সাথে এবং বিভিন্ন শিক্ষাকর্মীর সাথে সশ্রদ্ধ পরিচয় ঘটাতে হবে। (ii) উদ্দেশ্যমূলক উৎপাদনাত্মক কর্মে যোগদান করবে এবং হাতেকলমে বিভিন্ন যন্ত্রপাতি সহযোগে কাজ করবে।

৫। কর্মশিক্ষার পাঠ্যসূচিকে ব্যাপকতর করার জন্য যে-কোনো দুটি সুপারিশ উল্লেখ করুন।

উত্তর:- (i) কর্মশিক্ষার প্রকল্পগুলিকে বৃত্তিমুখী করতে হবে এবং কর্মশিক্ষায় ভালো নম্বর পেয়ে যাতে পরবর্তী বৃত্তিমূলক কোর্সে ভরতির সুযোগ থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। (ii) বিদ্যালয়ের অন্যান্য বিষয়গুলির সঙ্গে যোগসূত্র আছে এমন বিষয়গুলিকে কর্মপ্রকল্পে স্থান দিতে হবে।

৬। পরিচিত পর্বে (অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে) কাজ করার উদ্দেশ্য কী? এই উদ্দেশ্য পূরণের জন্য এই পর্বের জন্য যে-কোনো দুটি কর্মপ্রকল্পের নাম করুন।

উত্তর:- (i) এই স্তরের শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন প্রকার উৎপাদনশীল বা অর্থবহ কাজের সাথে পরিচিত হবে। (ii) বিভিন্ন প্রকার কাজকর্মের প্রকৃতি ও প্রণালী পর্যবেক্ষণ করবে এবং সেগুলি অনুধাবন করা চেষ্টা

করবে। দুটি কর্মপ্রকল্পের নাম—(ক) ধূপকাঠি তৈরি ও (খ) মাটির কাজ।

৭। অন্যান্য বিদ্যালয় পাঠ্যবিষয়ের সঙ্গে সাঙ্গীকরণ বোঝানোর জন্য একটি কর্ম-প্রকল্প অবলম্বনে দুটি প্রশ্ন প্রস্তুত করুন।

উত্তর:- কর্মপ্রকল্প—সাবান তৈরি।

জীবন বিজ্ঞানের প্রশ্ন (i) রজন কী? এটি কোথায় পাওয়া যায়? রসায়ন বিজ্ঞানে প্রশ্ন (i) কস্টিক সোডা কীভাবে উৎপন্ন করা হয় ?

৮। মফস্সলের বিদ্যালয়গুলির জন্য পাঠসূচির কোন্ কোন্ কর্মপ্রকল্প বেশি উপযোগী কারণ প্রদর্শন করুন।

উত্তর:- মফস্সলের বিদ্যালয়গুলির জন্য উপযোগী কর্মপ্রকল্পগুলি হল— (i) ফিনাইল তৈরি। (ii) গৃহস্থালীর বৈদ্যুতিক তার খাটানো ও বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করা। (iii) শাকসবজি এবং ফুলের চাষ। এই প্রকল্পগুলি বেশি উপযোগী, কারণ—ফিনাইল তৈরি করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ও বাড়িতে ব্যবহার করতে পারবে।

বৈদ্যুতিক কাজের দ্বারা তারা বাড়ির সাধারণ যন্ত্রপাতি সারানো বা সাধারণ বৈদ্যুতিক কাজ করতে পারবে। ।

ফুল ও সবজি চাষের মাধ্যমে তারা বিদ্যালয় বা বাড়িতে ফুল ও সবজির বাগান করতে পারবে

৯। নবম ও দশম শ্রেণিতে সমাজসেবা প্রকল্পের কাজ সংঘটিত করার ক্ষেত্রে স্থানীয় সমাজ আপনাকে সহায়তা করতে পারে এমন দুটি উপায়ের কথা লিখুন।

উত্তর:- (i) সাক্ষরতা অভিযানে শামিল হওয়া—এক্ষেত্রে সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা এবং যাদের শিক্ষা দেওয়া হবে তারা সহায়তা করতে পারেন। (ii) এলাকা পরিষ্কার করা—এক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন সাহায্য করতে পারেন।

১০। মাধ্যমিক পর্যায়ে মূল্যায়ন প্রণালীর উন্নতিকল্পে দুটি সুপারিশ লিখুন।

উত্তর:- (i) মৌখিক পরীক্ষার পরিবর্তে লিখিত পরীক্ষার ব্যবস্থা করা এবং সেটি মাধ্যমিক পরীক্ষার সাথেই মুদ্রিত প্রশ্নপত্রের মাধ্যমে করা। (ii) বহিঃপরীক্ষকের কাছে উৎপাদনাত্মক কাজের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে এবং প্রকল্পের অন্তর্গত কার্যসোপানগুলি হাতেকলমে করে দেখাতে হবে। এর জন্য বহিঃপরীক্ষককে বেশি সময় দিতে হবে।

GROUP – B

১১। ফসলের আবর্তন বলতে কী বোঝায়? এর প্রয়োজনীয়তা কী?

উত্তর:- একই জমিতে পরপর কেবল একই জাতীয় ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন জাতীয় ফসল চাষ করাকে ফসল আবর্তন বা শয্যাবর্তন বলে। প্রয়োজনীয়তা – (i) বিভিন্ন ফসলের পর্যায়ক্রমিক চাষ হলে মাটির স্বাভাবিক উর্বরতার ভারসাম্য বজায় থাকে।

১২। ফুল চাষ / ফল চাষ-এর দাবাকলম ও গুটি কলম পদ্ধতির মধ্যে দুটি প্রধান পার্থক্য লিখুন।

উত্তর:- 

দাবাকলমগুটি কলম
i) দাবা কলম পদ্ধতিতে গাছের একটি দীর্ঘ শাখাকে বেঁকিয়ে তার কোনো একটি পর্বকে মাটির নীচে আবদ্ধ করে নিয়মিত জল দিয়ে ওই পর্বে অস্থানিক মূল সৃষ্টি করা হয়।(i) গুটি কলম পদ্ধতি গাছের একটি পুরোনো ডালের কোনো পর্বের 12″ পরিমাণ ছাল ছাড়িয়ে সমপরিমাণ গোবর সার ও মাটি একত্রে মিশিয়ে জল দিয়ে ডেলা পাকিয়ে ওই জায়গায় চেপে চট বা নারকেল ছোবড়া বেঁধে রাখলে কিছুদিন পরে ওই স্থানে অস্থানিক মূল সৃষ্টি হয়।
(ii) উদ্ভিদটি বড়ো হওয়া প্রয়োজন এবং অনেকটা জায়গার প্রয়োজন।(ii) পরিণত উদ্ভিদের যে-কোনো ডালেই করা যায়, এতে অল্প জায়গা দরকার হয়।

১৩। ধান চাষের জন্য একটি বীজতলা তৈরি করার যে-কোনো দুটি পূর্ব শর্ত উল্লেখ করুন।

উত্তর:- (i) ধানের বীজতলার জন্য অবাধ সূর্যালোক পায় এরূপ মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। (ii) জমির চার ধারে গভীর নালা কেটে জল নিকাশের ব্যবস্থা করতে হবে।

১৪। ফুলগাছের ক্ষেত্রে ডাল ছাঁটার দুটি প্রয়োজনীয়তা লিখুন।

উত্তর:- (i) গাছটির সমস্ত খাদ্য ওই অপ্রয়োজনীয় ডালগুলির জন্য নষ্ট হয়। (ii) অপ্রয়োজনীয় ডাল ছাঁটলে গাছটি দেখতে ভালো লাগে, এবং তার ফলে তাড়াতাড়ি নতুন শাখার সৃষ্টি হয়। এবং নতুন শাখায় ফুল বড়ো হয়।

১৫। গৃহ বৈদ্যুতিকরণের ক্ষেত্রে বিদ্যুৎ বর্তনীকে ভূ-সংলগ্ন (Arthing) করার প্রয়োজনীয়তা কী ?

উত্তর:- নিরাপত্তার কারণে বাড়িতে বৈদ্যুতিক লাইন আরথিং করা হয়। কোনো কারণে কারেন্ট Likage (লিকেজ) হলে তা আর্থিং তারের মাধ্যমে মাটিতে চলে যায় এর ফলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না।

১৬। ফিনাইল তৈরির কর্মসোপানগুলি লিখুন।

উত্তর:- (উত্তরের জন্য ৪০২ পৃষ্ঠার ৮ নং প্রশ্নোত্তর দেখুন। তাতে যোগ করুন যে, রজন ও রেড়ির তেল মিশিয়ে গরম করে উক্ত সোপস্টক তৈরি করা হয়। ফিনাইল তৈরির উপাদানগুলির অনুপাত ঃ নরম সাবান : জল : ক্রিয়োজোট তেল = 1 : 3 : 1 )

১৭। ফেব্রিক পেন্টিং-এর দুটি গুরুত্বপূর্ণ কার্যকারিতা লিখুন।

উত্তর:- (i) ফেব্রিক পেন্টিং বিভিন্ন কাপড়ের উপর তুলি দিয়ে করা হয়। (ii) লিনোকাটের উপর ফেব্রিক পেন্টিং করে কাপড়ে লাগানো হয়।

১৮। একটি উলের মাফলার বুনতে গিয়ে আপনি যেসব সাবধানতা অবলম্বন করবেন তাদের মধ্যে দুটি উল্লেখ করুন।

উত্তর:- মাফলার বোনার সাবধানতাগুলি হল- (i) ‘ব’ যেন ছোটো-বড়ো না হয়। (ii) টানটান করে তানা দিতে হবে।

১৯। শক্ত সাবান না নরম সাবান কী করে বুঝবেন?

উত্তর:- সাবান তৈরিতে ব্যবহৃত সারের ধরনের উপর নির্ভর করে সাবান শক্ত না নরম যথা- (i) অর্ধশুষ্ক তেল বা চর্বির সঙ্গে NaOH অর্থাৎ কস্টিক সোডার রাসায়নিক সংযোগে যে সাবান হয় তাকে শক্ত সাবান বলে। এতে ফেনা কম হয়। (ii) চর্বি বা তেলের সঙ্গে KOH অর্থাৎ কস্টিক পটাশের মিশ্রণে যে সাবান তৈরি হয়, তাকে বলে নরম সাবান, এতে ফেনা বেশি হয়।

২০। একখণ্ড কাপড়ের উপর অ্যাপ্লিকের কাজ দেখিয়ে একটি ছবি আঁকুন।

উত্তর:- 

আরোও পড়ুন

WBSSC/SLST: Work Education Question Paper 1998

WBSSC/SLST: Work Education Question Paper 2010

Leave a Comment