মুখরোচক নিকুতি
নিকুতি বানানোর উপকরণ
- ১৫০ গ্রাম গুঁড়ো দুধ
- ৭৫ গ্রাম ময়দা
- ১/২ চা চামচ বেকিং পাউডার
- ১/৪ চা চামচ বেকিং সোডা
- ১ চিমটে এলাচ গুঁড়ো
- ১ চা চামচ ঘি
- ৫০০ ml লিকুইড দুধ
- ১ কাপ চিনি
- ১ কাপ জল
- প্রয়োজন অনুযায়ী তেল ভাজার জন্য
লোভনীয় নিকুতি প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটি বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নিন। তার মধ্যে ময়দা মিশিয়ে দিন। তার মধ্যে বেকিং পাউডার ও বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। তার মধ্যে এক চিমটি এলাচ গুঁড়ো ও ঘি মিশিয়ে নিন। সমস্ত শুকনো উপকরণ গুলো একসাথে ভালো করে মিশিয়ে নিন।
- (২) এবার লিকুইড দুধ মিশিয়ে একটা ডো তৈরি করে নিন এবং ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেস্ট হতে দিন।
- (৩) পাঁচ মিনিট পরে অল্প ডো নিয়ে গোল গোল ডিম্বাকৃতি বলের মতো বানিয়ে নিন। প্রয়োজন মত তেল দিয়ে তার মধ্যে নিকুতি গুলো ভেজে নিন।
- (৪) এবার একটু কড়াইতে চিনি ও জল দিয়ে একটি চিনির শিরা তৈরি করুন। তার মধ্যে ওই ভাজা নিকুতি গুলো দিয়ে দিন।
- (৫) তারপর গ্যাস অফ করে ঢাকনা বন্ধ করে ৩০ মিনিট রেখে দিন। ৩০ মিনিট হয়ে গেলে মিষ্টিগুলোকে তুলে একটা বাটিতে নিয়ে নিন।
- (৬) ব্যস এবার দারুন লোভনীয় নিকুতি মিষ্টি গুলো পরিবেশন করুন।